ছবি: ঋষি সুনক/ এক্স
অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকের অভিনন্দন ও ভালবাসায় ভাসলো ১১ বছরের বিস্ময় বালিকা দাবাড়ু বোধনা সিবানন্দন। ভারতীয় বংশদ্ভূত দাবাড়ু বোধনা এই ১১ বছর বয়সেই ইংল্যান্ডের মহিলা খোলোয়াড়দের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা স্থান অর্জন করেছে। বোধনার সঙ্গে ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঋষি সুনক লিখেছেন, বোধনার এই সাফল্য তাঁর কাছে অপ্রত্যাশিত বা কোনও চমক নয়। বোধনার প্রতিভা তাঁর জানা।
ঋষি সুনকের নিজের বয়ানে, ‘ বোধনা সিবানন্দনকে অনেক অভিনন্দন, মাত্র ১১ বছর বয়সে ইংল্যান্ডের সেরা মহিলা দাবাড়ু হিসেবে স্বীকৃতি অর্জন করায়। আমি বোধনার সঙ্গে একবার ডাউনিং স্ট্রিট গার্ডেনে একহাত দাবা খেলেছিলাম। তাতেই বলছি, বোধনার এই সাফল্য আমার কাছে বিস্ময় নয়, বরং প্রত্যাশিত।’
উত্তর লন্ডনে বসবাসকারী বোধনার জন্ম ২০১৫ সালের ৭ মার্চ। বোধনার বাবা-মা ২০০৭ সালে কর্মসূত্রে ভারতের তিরুচিরাপল্লী থেকে ইংল্যান্ডে চলে আসেন। ছেলেবেলা থেকেই দাবার প্রতি বোধনা আগ্রহ নজর কেড়েছিল তার বাবা-মার। মেয়েকে উৎসাহ জোগান খেলা চালিয়ে যেতে, প্রতিভার বিকাশ ঘটাতে। দাবার বোর্ডে অসামান্য সাফল্য ও র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে শুরু করে ২০২৬য়ের শুরু থেকে বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার ছাপ রেখে। তার জোরেই ইংল্যান্ডের প্রতিষ্ঠিত মহিলা দাবাড়ুদের পিছনে ফেলে সবার ওপরে স্থান করে নিয়েছে। ইউনাইটেড নেশনসের অন্যান্য মহিলা দাবাড়ুদের টপকে গেছে বোধনা বর্তমানে শুধু তাই নয়, এই প্রথমবার বিশ্বের প্রথম ১০০র মধ্যে জায়গা করে নিয়েছে। ইংল্যান্ড দাবা ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী বোধনার র্যাঙ্কিং এখন ৭২।
এপ্রিলের র্যাঙ্কিংয়ের পরিসংখ্যান অনুযায়ী চারবারের ব্রিটিশ উইমেন্স চ্যাম্পিয়ন ল্যান ইয়াওকে টপকে বোধনা সিবানন্দন ইংল্যান্ডের সর্বোচ্চ মহিলা র্যাঙ্কিং দাবাড়ুর কৃতিত্ব অর্জন করেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
