অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে পারেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফতেহি। ‘মিড ডে’-র খবর অনুযায়ী নোরা ১২ জুন টরন্টোতে ১২ জুন বিশ্বকাপে বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা বিরুদ্ধে কানাডার প্রথম ম্যাচের আগে মাঠের মঞ্চ মাতাতে পারেন নোরা। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে দোহার লুসেইল স্টেডিয়ামে ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করে সকলের মন কেড়েছিলেন তিনি।
নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের অন্যতম আয়োজনক কানাডার সংগঠকরা ইতিমধ্যেই যোগাযোগ করেছে। নোরার জুনে ঠাসা অনুষ্ঠান সূচী রয়েছে। তার মাঝে এবার বিশ্বকাপের মাঝে অনুষ্ঠানের জন্য সময় বের করাটা বেশ কঠিন। তবু যেহেতু মঞ্চটা ফুটবল বিশ্বকাপের তাই নোরা চেষ্টা করছেন, সময় বের করে পারফর্ম করার।
কাতার ২০২০ বিশ্বকাপে সমাপ্তি অনুষ্ঠানে নোরার পারফরমেন্স নজর কাড়ার পর ক্রিকেট সংগঠকদের অনুরোধে নোরা ফতেহি এবার আইসিসি টি২০ পুরুষ বিশ্বকাপে ফেব্রুয়ারিতে মুম্বইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। এটা নোরার মুকুটে নতুন এতটা পালক জুড়েছিল। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্বকাপজয়ী স্পেন দলের প্রাক্তন অধিনায়ক গোলকিপার ইকার ক্যাসিয়াসের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফির আবরণ উন্মোচন করেছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
