Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা সিরিজের সেমিফাইনাল ম্যাচে কেনিয়ার কাছে ০-‌২ হেরে গিয়েছিল ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল। তবে নাইরোবির নিয়াইও ন্যাশানাল স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে মালাউইকে ৩-‌২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে কিছুটা হলেও মান বাঁচালেন ভারতের মহিলা ফুটবলাররা। অস্টম ওঁরাও, আভেকা সিং, ও বদলি প্রিয়দর্শিনী সেলাদুরাইয়ের গোলে ভারত জয় ছিনিয়ে নেয়। মালাউইয়ের গোলদাতা খুমালো ইরিন ও হেনরি দোবোরা। পুনরায় ভারতীয় মহিলা ফুটবল দলের কোচের ভূমিকায় ফিরে ক্রিসপিন ছেত্রী অন্তত দলকে জয়ের রাস্তায় ফেরাতে পেরেছেন মূলত নবীন ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে।

ভারত শুরুতে এগিয়ে যায় ১৮ মিনিটে করা অস্টম ওরাঁওয়ের গোলে। নির্মলা দেবীর ভাসানো কর্নারে বক্সের মাঝে মালাউই গোলকিপার এস্তার মাউলিডি বলের ফ্লাইট মিস করলে, তা ড্রপ খেয়ে আভেকা সিংয়ে গায়ে লেগে চলে যায় অস্টম ওরাওঁয়ের কাছে। অস্টম বল গোলে ঠেলতে কোনও বাল করেননি। ২১ বছর বয়সী অস্টমের জাতীয় দলের হয়ে এটা প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলে ৪২ মিনিটে সমতা ফেরায় মালাউই। ভারতের বক্সের বাইরে ফ্রিকিক আদায় করে নেয় সনফিদা ননগ্রাম প্রতিপক্ষ ফুটবলার বার্নাদেত্তা মানডাওয়ারকে ফাউল করলে। মালাউইয়ের খুমালো ইরিনের জোরালো ফ্রিকিক পোস্টের কোন দিয়ে গোল ঢোকে। ভারতের গোলকিপার শ্রেয়া হুডা হাত লাগিয়েও বলের গোলে ঢোকা আটকাতে পারেননি।

তবে ভারত সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করে গোল হজম করে। প্রথমার্ধের সংযুক্তি সময়ের প্রথম মিনিটে। করিশমা শিরভোলকারের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বাবিনা লিসাম বিপজ্জনক ক্রশ বাড়ান প্রতিপক্ষ বক্সে। আভেকা দুরন্ত ভলিতে সেই বল জালের ভেতর পাঠান। অস্টমের মতো আভেকারও এটা ভারতের হয়ে প্রথম গোল।

বিরতির পর আবার গোলের জন্য ঝাঁপায় মালাউই। ৬০ মিনিটে ২-‌২ করেও ফেলে হেনরি দেবোরার গোলে। খুমালো ইরিনের কর্নার বক্সের মাঝে মুলিমবিকা সারার পা ঘুরে হেনরি দেবোরার কাছে গেলে, তিনি ভারতের গোলকিপারকে হার মানান ভলিতে।

যখন মনে হচ্ছিল নির্ধারিত সময় ম্যাচের নিষ্পত্তি হবে না, ম্যাচ গড়াবে টাইব্রেকারে, সেসময় ৬ মিনিট বাকি থাকতে ব্যাক্তিগত ক্রীড়ানৈপুণ্যের নিদর্শন রেখে বদলি হিসেবে নামা প্রিয়দর্শিনী সেলাদুরাই গোল করে ভারতকে জয় এনে দেন। নির্মলার ফ্রিকিক হাফলাইনে ধরে তীব্র গতিতে প্রতিপক্ষ বক্সের কাছে পৌঁছে কাট করে ভেতরে ঢুকে ডানপায়ের জোরালো শটে মালাউয়ের গোলকিপারের পাশে দিয়ে জালে জড়িয়ে দেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *