Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ গাউট গাউটে অনুপ্রাণিত হয়ে ব্রিসবেনে ২০০ মিটার চ্যাম্পিয়নশিপে রেকর্ড সময় জাতীয় জুনিয়র খেতাব জিতেছে পার্থের অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ন স্কুলের ১৪ বছরের ছাত্রী শার্লট এহিওঘায়ে। নাইজেরিয়াজাত শার্লট অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগের ২০০ মিটার ফাইনাল শেষ করে তীব্র গতিতে ২৩.‌০৭ সেকেন্ডে। ভেঙে দেয় গতবছর জুনিয়র চ্যাম্পিয়নশিপে তারই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান স্কুলের সহপাঠী এমিলিয়া রিডের ২৩.‌২৯ সেকেন্ড কার সময়ের রেকর্ড।

শার্লট অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগে ২০০ মিটারে রেকর্ড গড়া কিংবদন্তী রায়েলেন বয়েলের তুলনায় দ্বিতীয় দ্রুততম সময় নিয়েছেন নিজের রেকর্ড গড়তে। ১৯৭৬য়ে অনূর্ধ্ব ১৬ বিভাগে ডাবি ওয়েলসের ২৩.‌০৪ সেকেন্ডের রেকর্ড ভাঙার খুব কাছে পৌঁছে গিয়েছিল শার্লট। তফাৎ শুধুই .‌০৩ সেকেন্ডের। এই জয়ের সুবাদে চলতি বছরের আগস্টে ইউজিনে অনূর্ধব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতার্জন করেছে শার্লট। তবে সমস্যা একটাই, ওখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৪ বছর বয়সটা বেশ কম।

২০০ মিটার দৌড়ে প্রথম হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শার্লট বলেন, ‘‌ দারুন লাগছে। আমি গতবছর থেকে কঠোর পরিশ্রম করে আসছিলাম এমন একটা সাফল্যের জন্য। সেটা পাওয়ায় খুশি। আমি দৌড়টা উপভোগ করেছি। তবে জানতাম না রেকর্ড গড়েছি।’‌

শার্লটের আদর্শ হল গাউট গাউট। গত রবিবার সিডনিতে ২০০ মিটারে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে রেকর্ড গড়েছিল। শার্লটের শরীরে অ্যাথলেটিক্স পরিবারের রক্ত বইছে। তার মা এস্তার আঘাতিসে ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে নাইজেরিয়ার হয়ে অংশ নিয়ে লং জাম্পে সপ্তম স্থান পেয়েছিলেন। শার্লটের ভাই ও বোনেরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিনিয়ত নজর কাড়ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *