Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ অস্ট্রেলিয়ার অ্যাথলেটিক্সের নতুন সাড়াজাগানো ১৪ বছরের স্প্রিন্টার পার্থের শার্লট এহিওঘায়ের স্বপ্নের দৌড় চলছে। অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগের জুনিয়র চ্যাম্পিয়লশিপের ২০০ মিটারে রেকর্ড গড়ার পরই ১০০ মিটরেও রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শার্লট। হাওয়ার প্রতিকূলতাকে হারিয়ে ব্রিসবেনের ট্র‌্যাকে রীতিমতো ঝড়ের গতিতে ১১.‌৬০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে স্প্রিন্ট ডাবলসের মুকুট মাথায় চাপিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, স্টার্টিং ব্লক থেকে ছিটকে বেরুনোর পর দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগিনীর থেকে ৪০ মিটারের ব্যবধান গড়ে নিয়েছিল শার্লট। দৌড় শেষে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেয়।

নাইজেরিয়া জাত শার্লটের জন্ম অস্ট্রেলিয়ার পার্থে। ১০০ মিটার জিতে খুশি হলেও নিজের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় সে। শার্লটের মতে,‘‌ মনে করি, আমি এর থেকে আরও ভাল সময় করতে পারতাম। আসলে ২০০ মিটার দৌড়ের পর আমার শরীরের পেশিতে বেশ কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। তাই নিজের সেরাটা দেওয়া সম্ভব হয়নি। তবে ভাল লাগছে, অন্তত উইন্ড লিগাল টাইমে রেকর্ড গড়েছি। সেটা আমার পক্ষে ভাল। আমার ট্রেণিং ও কঠোর পরিশ্রমের সুফল মিলেছে। সোনা জিতছি, এটাই আসল প্রাপ্তি।’‌

ইতিমধ্যেই শার্লটের রেকর্ডব্রেকিং ২০০ মিটার দৌড়ের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে অস্ট্রেলিয়ান অ্যাথলেটক্স(‌এএ)‌। যা ইতিমধ্যে প্রবল ভাইরাল হয়েছে। ৫৬ হাজার ভিউ হয়েছে সেই ভিডিওর। ইনস্টাগ্রামে ভিউয়ার সংখ্যা ৭৬ হাজার। আর একটি এক্স অ্যাকাউন্ট, যেটি ট্র‌্যাক অ্যান্ড ফিল্ড গেজেট নামে পরিচিত, সেটির ভিউয়ার সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। এবার ১০০ মিটারেও রেকর্ড গড়ার পর শার্লটের দৌড়ের ভিডিওর ভিউয়ার বেড়েই চলেছে হুহু করে।

এনিয়ে শার্লটের প্রতিক্রিয়া, ‘‌ এভাবে ভাইরাল হতে তো ভালই লাগছে। সত্যি বলতে কী অসাধারন। এটা আমাকে আরও ভাল পারফর্ম করতে, বেটার সময় পেতে উজ্জীবিত করছে।’‌ শার্লটের নজর এখন ২০৩২ ব্রিসবেন অলিম্পিক্স। সেসময় ওয়েস্ট অস্ট্রেলিয়ার এই বিস্ময় বালিকার বয়স হবে ২০। অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করা ও পদরক জয়ের সঠিক বয়স। শার্লটের নিজের ভাষায়, ‘‌ ওটাই আমার আসল লক্ষ্য। ব্রিসবেন অলিম্পিক্সের জন্য ১০০ ভাগ নিজেকে তৈরি করে পদকের জন্য ঝাঁপানো। আমির বয়স তখন ২০ হবে। স্কুলের গন্ডি পেরিয়া যাব। তখন আরও প্র‌্যাকটিস করতে পারব। উন্নত মানের প্রশিক্ষণ নিতে পারব।’‌

তবে এইমুহূর্তে শার্লটের লক্ষ্য ১০০ মিটারে নিজের সেরা ১০.‌০৭ সময় করা। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে লি ও’‌ব্রায়ান ও টোরি লিউসের রেকর্ড ভেঙে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *