অলস্পোর্ট ডেস্ক: শুনতে অবাক লাগলেও, কথাটা সত্যি। ইংল্যান্ডের তারকা ফুটবলার ও ম্যাঞ্চেস্টার লেজেন্ড ওয়েন রুনি ২০২৬ বিশ্বকাপ ট্রফিটা আর এক কিংবদন্তী ফুটবলার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে দেখতে চান। রুনি এমন একটা ইচ্ছা প্রকাশ করেছেন, এটা মাথায় রেখে, যে তাঁর প্রিয় দেশ বা দল ইংল্যান্ড যদি বিশ্বকাপ না জেতে, তাহলে ক্রিশ্চিয়ানো বিশ্বকাপ জিতলে খুশি হবেন।
এর আগে পর্তুগালের তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ বলেছেন, তাঁর স্বপ্ন পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ জিতে ফুটবলের জন্য রোনাল্ডোর অবদানকে সম্মানিত ও স্মরণীয় করে রাখতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যার জন্য তাঁর সঙ্গে মেসির একটা শ্রেষ্ঠত্বের ও তুলনার লড়াই চলে বিশ্বজুড়ে এই দুই ফুটবলারের ভক্তদের মধ্যে। এখনও পর্যন্ত পর্তুগালকে তিনটি আন্তর্জাতির ট্রফি জিততে সাহায্য করেছেন রোনান্ডো। কিন্তু রোনান্ডোর অধরা সর্বোচ্চ মর্যাদার বিশ্বকাপ ট্রফি। আগে ৫ বার অংশ নিয়েও। যেটা ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার অধিনায়ক মেসি নিজের ওপর থেকে যাবতীয় চাপ কম করে ফেলেছেন।
৪১ বছর বয়সী রোনাল্ডো পর্তুগাল জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি গোল করেছেন। ২২৬ ম্যাচে ৪৬টি অ্যাসিস্ট সহ করেছেন ১৪৩ গোল দেশের হয়ে। ২০২৬ বিশ্বকাপটাই শেষ সুযোগ পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ জেতার। ষষ্ঠবার অংশ নিয়ে। গত ৫বারই বিশ্বকাপ জেতার খুব কাছাকাছি পৌঁছতে পারেনি পর্তুগাল। রোনাল্ডো দলে থাকলেও বাকিদের কাপ জেতার দক্ষতা প্রকাশ পায়নি সার্বিকভাবে। এবার কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার রোনাল্ডোর পর্তুগাল।
সম্প্রতি বিবিসিতে ওয়েন রুনি শোতে ব্রুনো ফার্নান্ডেজ আবেগ ভরা গলায় বলেন, ‘ দেশের হয়ে শেষ বিশ্বকাপে খেলতে নেমে ট্রফিটা জিততে মরিয়া। এটা শুধু পর্তুগালের জন্যই নয়, ক্রিশ্চিয়ানোর জন্যও। পর্তুগাল, বিশ্ব ও ফুটবলের জন্য ক্রিশ্চিয়ানো যে অবদান রেখেছে, তা কোনওদিন ভোলা যাবে না। তাই ওর শেষ বিশ্বকাপে ট্রফিটা হাতে ওঠা উচিত।’
ক্রিশ্চিয়ানোর পাশে ২০০৪ থেকে ২০০৯ ম্যাঞ্চেস্টারের ইউনাইটেডে একসঙ্গে খেলা রুনির প্রতিক্রিয়া ব্রুনোর জন্য, ‘ ইংল্যান্ড সবসময় আমার হৃদয়ে সবার ওপরে থাকবে। তবে ওরা যদি না জিততে পারে, তাহলে আমি খুশি হব তুমি ও ক্রিশ্চিয়ানো ২০২৬য়ে বিশ্বকাপ ট্রফি হাতে তুললে। বিশ্বকাপে যাও ও খেলাটা উপভোগ করো। আশা করব, তোমরা সফল হবে।’
এখনও পর্যন্ত ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে প্রতিটিতেই গোল আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে সবচেয়ে ভাল ফল বলতে ২০২৬ জার্মানি বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করা। রোনাল্ডো নিজেও এবার মরিয়া দেশের হয়ে শেষ বিশ্বকাপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে। পর্তুগালের চিফ কোচ রবার্তো মার্টিনেজের দৃঢ় বিশ্বাস, রোনান্ডোর সেই স্বপ্ন পূরণ হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
