Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: রাত পোহালেই বিরাট কোহলি–রা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করে দেবে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তার আগে আলোচনার কেন্দ্রে বিরাট কোহলির অদ্ভুত রেকর্ড। সেই রেকর্ড এখনও পর্যন্ত রয়েছে খেলার দুনিয়ার আর এক জনেরই দখলে। তিনি আর কেউ নন, তিনি স্বয়ং মাস্টার ব্লাস্টার। রেকর্ডটা ঠিক কী? প্রায় একযুগ আগের ঘটনা। সালটা ২০১১, মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ দলের তখন অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপ‌ল। আর ভারতীয় দলে নিজেকে চেনাচ্ছেন বিরাট কোহলি। বুধবার যে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে নামতে চলেছেন বিরাটরা সেই দলেও রয়েছেন চন্দ্রপল। তবে তিনি শিবনারায়ণ নন, তাঁর ছেলে তেজিনারায়ণ চন্দ্রপল। বাবা ও ছেলে, দু‘জনের বিরুদ্ধেই খেলার রেকর্ড করতে চলেছেন বিরাট কোহলি।

ঠিক এই রেকর্ডই ১২ বছর আগে করেছিলেন সচিন তেন্ডুলকর। ২০১১-র সেই অস্ট্রেলিয়া দ‌লে ছিলেন শন মার্শ। ঠিক তার ১৯ বছর আগে সেই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে সচিন খেলেছিলেন যে দলে ছিলেন শন-এর বাবা জিওফ মার্শ। বাবা এবং ছেলের বিরুদ্ধে খেলার প্রথম রেকর্ড করেছিলেন সচিন। এবার সেই পথেই বিরাটও।

১২ জুলাই সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দু্ই দল। এই সফরে দু‘টি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আবার টেস্ট খেলতে নামছেন  রোহিত শর্মারা।

কোহলি তাঁর ওয়েস্ট ইন্ডিজ সফরের স্মৃতির কথা বলতে গিয়ে বলেন, ‘‘অবশ্যই আমার প্রিয় স্মৃতি অ্যান্টিগায়। আমি সেখানে টেস্ট ক্রিকেটে স্যার ভিভিয়ান রিচার্ডসের সামনে আমার প্রথম ডবল সেঞ্চুরি পেয়েছিলাম। এটা আমার জন্য খুবই বিশেষ এক মুহূর্ত ছিল এবং তারপরে তিনি আমার সঙ্গে দেখাও করেছিলেন এবং অভিনন্দন জানিয়েছিলেন। এটার চেয়ে সেরা কোনও মুহূর্ত হতে পারে না।’’

ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রধান তিনজন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কামব্যাক-ম্যান অজিঙ্ক রাহানে। তাদের উপরেই নির্ভর করবে দল।

দীর্ঘদিন ধরে নিজের ফর্মে নেই বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে কোহলি অনেকদিন খেলেননি। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা এই সুযোগকে কাজে লাগাবে তাঁর বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *