Cart Total Items (0)

Cart

All Sports

 

অ্যাটলেটিকো ১ (‌আলভারেজ)‌                             আর্সেনাল ১ (‌ভিক্টর)‌

 

অলস্পোর্ট ডেস্ক:‌ বায়ার্ন মিউনিখ ও পিএসজি ম্যাচের মতো ৯ গোলের থ্রিলার দেখা যায়নি বটে, তবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম দফার ৯০ মিনিটের খেলায় অনেকরকম নাটক ও উত্তেজনার রসদ মজুত ছিল। তবে খেলা শেষে নিট ফল ১-‌১। যা কিছুটা হলেও ঘরের মাঠে দ্বিতীয় দফার ম্যাচ খেলতে নামার আগে আর্সেনালকে কিছুটা সুবিধা অবস্থায় রাখছে ফাইনালে উঠতে।

ম্যাচ শুরু আগে থেকেই নাটক শুরু মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানোর ঘাসের উচ্চতা নিয়ে। আর্সেনাল অভিযোগ করে মাঠে ঘাসের উচ্চতা অনুমোদিত ২১ থেকে ৩০ মিলিমিটারের বেশি আছে। কিন্তু দেখা যায় ঘাসের উচ্চতা অনুমোদিত মাপের মধ্যে ২৬ মিলিমিটারের মধ্যেই আছে।

ঘাসের উচ্চতা নিয়ে বিতর্কেই শেষ নয়। আর্সেনাল কোচ মাইকেল আরতেতা মনে করেন রেফারি ড্যানি মাকেলি তাঁদের নিশ্চিতভাবে প্রথম দফায় জয় ও এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত করেছেন তাঁদের পক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত ভুলভাবে প্রত্যাহার করে।

ম্যাচের ২টি গোলই হয় পেনাল্টি থেকে। মাদ্রিদের হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ ও আর্সেনালের গোলদাতা ভিক্টর গাইকোয়েরেস। ৪৪ মিনিটে মাদ্রিদের ডেভিড হ্যানকো বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। ভিক্টর গাইকোয়েরেস পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৫৬ মিনিটে বক্সের ভেতর আর্সেনালের বেন হোয়াইট হাতে বল লাগালে রেফারি মাদ্রিদের অনুকূলে পেনাল্টি দেন। জুলিয়ান আলভারেজ পেনাল্টি জালে জড়িয়ে ম্যাচে সমতা ফেরান। মাদ্রিদ ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় গ্রিজম্যানের শট পোস্টে লেগে ফেরায়।

৭৮ মিনিটে আরও একটি পেনাল্টি আর্সেনালের প্রাপ্য ছিল বলে মনে করেন কোচ আরতেতা। মাদ্রিদের ডেভিড হ্যানকো বক্সের মাঝে আর্সেনালের এবারেচি এজেকে ফাউল করায়। কিন্তু প্রথম পেনাল্টি দিলেও ভার প্রয়োগ করে পেনাল্টির সিদ্ধান্ত প্রয়োগ করে নেন রেফারি। এতে আর্সেনালের কোচ আরতেতা ক্ষোভে ফেটে পড়েন ম্যাচ চলাকালীন। পরে বলেন,‘‌ আমি মেজাজ হারিয়েছিলাম রেফারির এমন একটা ভুল সিদ্ধান্তের জন্য। এজের পায়ের পাতা চেপে ধরে হ্যানকো মাটিতে ফেলে দেওয়ার পর পেনাল্টি নিয়ে কোনও সংশয় ছিল না। যদি ১৩ বার দেখা হয় রিপ্লে, তাহলে সেটা পরিষ্কার দেখা যাবে। তারপরও কীভাবে রেফারি ভার প্রয়োগ করে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেলে খেলার মোড়টাই ঘুরে যেত। ম্যাচটা আমাদের পকেটে চলে আসত। এমনটা হওয়া উচিত ছিল না।’‌

এখানেই বিতর্কের শেষ নয়। ম্যাচ শেষে দেখা যায় আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের সঙ্গে মাদ্রিদ কোচ সিমিওয়েনের তর্কে জড়িয়ে পড়তে। হোয়াইটের বিরুদ্ধে এই ক্ষোভের কারণ তিনি ম্যাচ শেষে সাজঘরে ফেরার পথে ইচ্ছাকৃতভাবে ঘাসের ওপর রং তুলিতে আঁকা মাদ্রিদের প্রতীকের ওপর দিয়ে হাঁটছিলেন। ভাইরাল হয়ে যাওয়ায় ভিডিওয় ধরা পড়েছে, শুরুতে হোয়াইটের আচরণের প্রতিবাদ জানাতে অ্যাটলেটিকো মাদ্রিদের এক ফুটবলারের ঝামেলা বেধে যাওয়া থামাতে এগিয়ে গিয়েছিলেন সিমিওনে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা ঘোরালো রূপ নেয় বিতর্ক চরমে ওঠায়। সিমিওনেকে দেখা যায় নিজের দলের ফুটবলারের সমর্থনে উগ্র মূর্তি ধারণ করতে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করায় ঝামেলা বেশিদূর গড়ায়নি। কিন্তু এটা বলাই যায়, এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ঘরের মাঠে ৫ মে ফিরতি দফার লড়াইয়ে উত্তেজনার পারদ আরও চড়লে অবাক হওয়ার কিছু নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *