Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ লক্ষ্যপূরণ হল না। ডেনমার্কের হরসেনসে থমাস কাপ ২০২৬য়ের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ০‌-‌৩ ফলে হেরে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলকে বোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল। ২০২২ থমাস কাপ জয়ের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না ভারতীয় শাটলাররা।

কোয়ার্টাইফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে ভারতীয় খেলোয়াড়রা ফাইনালে ওঠার ব্যাপারে আশার সঞ্চার করেছিলেন। কিন্তু সেমিফাইনালের আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা লাগে কনুইয়ের চোটের জন্য দলের অন্যতম ভরসা লক্ষ্য সেনের খেলতে না পারা। লক্ষ্য সেনের অভাবটা ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে ভালই অনুভব করা গেছে।

ওপেনিং সিঙ্গলস ম্যাচে ভারতের আয়ুষ শেট্টি তাঁর প্রতিপক্ষ বিশ্বের ৪ নম্বর ফ্রান্সের ক্রিস্টো পোপোভের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। ফরাসি তারকা পোপোভ গতি ও শটের মিশ্রণ ঘটিয়ে আয়ুষকে হারান একতরফা খেলে ২১-‌১১, ২১-‌৯ পয়েন্টে। ফ্রান্স এগিয়ে যায় ১-‌০ ফলে।

দ্বিতীয় সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর ফ্রান্সের অ্যালেক্স ল্যানিয়েরের মুখোমুখি হয়েছিলেন ভারতের বর্ষীয়ান খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত। তিনি সামান্য লড়লেও ল্যানিয়েরের সঙ্গে এঁটে উঠতে পারেননি। ফরাসি তারকা ২১-‌১৬ ও ২১-‌১৮ পয়েন্ট ম্যাচ জিতে নেন। সম্ভবত এটাই কিদাম্বি শ্রীকান্তের থমাস কাপে শেষ ম্যাচ খেলা হয়ে গেল। ভবিষ্যতে তাঁকে আর ভারতীয় দলে খেলতে দেখা যাবে বলে মনে হয় না।

পরপর দুটি সিঙ্গলসে হেরে চাপে পড়ে যায় ভারতীয় শিবির। ০‌-‌২ পিছিয়ে থাকায় ভারতের এইচ এস প্রণয়ের কাছে তৃতীয় সিঙ্গলস ছিল মরণ বাঁচন ম্যাচ ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে। প্রতিপক্ষ ফ্রান্সের তোমা জুনিয়ার পোপোভের বিরুদ্ধে দারুন শুরু করে একটা সময় ১৯-‌১৮ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন প্রণয়। কিন্তু নিজের নার্ভ শেষপর্যন্ত ধরে রাখতে পারেননি তিনি। সেই সুযোগে পিছন থেকে প্রণয়কে ধরে ফেলে প্রথম গোমটা পোপোভ জিতে নেন ২১-‌১৯ পয়েন্টে।

সম্ভবত এতেই প্রণয়ের ফোকাস নষ্ট হয়, সঙ্গে লড়াকু মেজাজটাও। তাতেই তোমা পোপোভ দিতীয় গেম ২১-‌১৬ পয়েন্টে জিতে ফ্রান্সের অনুকূলে ম্যাচটা পকেটে পুরে ফেলেন। সার্বিকভাবে ৩-‌০ ফলে এগিয়ে যাওয়ার সুবাদে ফ্রান্স চলে যায় ফাইনালে। তোমা পোপোভকে প্রণয় হারাতে পারলে ভারতের সামনে প্রথম ডাবসল খেলার সুযোগ থাকত। সেই ম্যাচ হরিহরণ আমসাকারুনান ও এম আর অর্জুন যদি এলোই অ্যাডাম ও লিও রসির বিরুদ্ধে জিততেন, তাহলে শেষ ডাবসলস ম্যাচ খেলে ভারতকে ফাইনালে তোলার সুযোগ থাকত সাত্বিকরাজ ও রনকিরেড্ডির সামনে।

ভারত এই নিয়ে পঞ্চমবার পদক পেল। ২০২২য়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আগে তিনবার ব্রোঞ্জ জিতেছিল ১৯৫২, ১৯৫৫ ও ১৯৭৯ সালে।

অন্য সেমিফাইনালে চীন ৩-‌০ ফলে হারিয়েছে ডেনমার্ককে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *