Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ প্রবাদপ্রতিম মহিলা জিমনাস্ট ও অলিম্পিক্সে ১১ টি পদকের অধিকারী সিমোনে বাইলস কি পারবেন ২০২৮ এলএ অলিম্পিক্সের মঞ্চে ফিরতে?‌ এই প্রশ্নটা এখন জোরালো ভাবেই ঘুরপাক খাচ্ছে বাইলস নিজেই সেই ভাবনাটা তাঁর ভক্তদের মাঝে উসকে দেওয়ায়।

আমেরিকান জিমনাস্ট সিমোনে বাইলস ২০২০ টোকিও অলিম্পিক্স চলাকালীন আচমকাই বিভিন্ন ইভেন্ট থেকে সরে দাঁড়ান মানসিক প্রতিবন্ধকতার শিকার হয়ে। তারপর থেকে সবরকম প্রচার ও প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, নিজেকে নতুন করে ফিরে পেতে। বর্তমানে মানসিক প্রতিবন্ধকতার সমস্যা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছেন বাইলস। আর সেটা ঘটেছে এক বিশেষ থেরাপির মাধ্যমে। সেটা আর কিছুই নয়, তাঁর মতো অ্যাথলিটরা, যাঁরা নিজেদের জীবনে পারফরমেন্সের উত্থান ও পতন অনুভব করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে, পরামর্শ নিয়েছেন, এখনও নিচ্ছেন ২৯ বছরের বাইলস কারও কারও কাছে মনের জোর বাড়াতে প্রতিদ্বন্দ্বিতার মূল স্রোতে ফেরায় চেষ্টায়।

সম্প্রতি মাদ্রিদের লরা ওয়ার্লড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সিএনএন স্পোর্টসকে বাইলস জানিয়েছেন, ‘মেন্টাল থেরাপি যেটা দরকার ছিল নিজেকে পুনরায় উদ্বুদ্ধ করতে, সেটা আমি পেয়েছি। এখনও সেটা চলছেও। জিমনাস্টদের সাধারন মানুষ হিসেবে ধরা হয় না। মনে করা হয় না তারাও ভুল করতে পারে। আর গ্লোবাল স্টেজে সেই ভুল প্রথমবার করায় একটা বিরাট অপরাধ হিসেবে দেখা হয়েছিল। এটা যে কতটা মানসিক চাপের একজন অ্যাথলিটের পক্ষে, সেটা যারা পারফর্ম করে ওই লেভেলে তারাই শুধুমাত্র জানে। তবে বর্তমানে আমি সেই দুর্বলতা কাটিয়ে অনেক সাহসী হয়ে উঠতে সক্ষম হয়েছি আবার।’‌

বাইলস সম্প্রতি মিলানো শীতকালীন অলিম্পিক্সে ব্যক্তিগত পুরুষ বিভাগে অংশ নেওয়া ফিগার স্কেটার ইলিয়া মালিনিনের সঙ্গে দেখা করেন, কথা বলেন। এছাড়া অ্যালপাইন স্কিয়িং গ্রেট লিন্ডসে ভনের মুখোমুখি হন বাইলস। ভন মহিলা স্কিয়িংয়ে অংশ নেওয়ার সময় বরফে স্লাইড করে নেমে আসার সময় আছাড় খেয়ে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া বাইলস মনে করেন, টেনিস তারকা নাওমি ওসাকা ও এনবিএ তারকা কেভিন লাভ তাঁদের জীবনের উত্থান পতনের কথা তুলে ধরে তাঁর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন, উজ্জীবিত করেছিলেন। এমন আরও অনেক আছেন, যাঁরা নিজেদের জীবনের সমস্যার কথা তুলে ধরেছেন তাঁর নাম করে। এটা তাঁর পক্ষে অনেক কাজ দিচ্ছে ঘুরে দাঁড়াতে। তাঁর মধ্যে অন্যতম হলেন বাইলসের স্বামী এমএফএল তারকা জোনাথন ওয়েন্স। ২০২৩য়ের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেদের খেলার জগতে সেরা পারফরমেন্স দেওয়ার লক্ষ্যে পরস্পরকে সাহায্য করে চলেছেন।

এখন দেখার সিমোনো বাইলস নিজের ঘরে ২০২৮ এলএ অলিম্পিক্সের মঞ্চে চেনা ছন্দে জিমনাস্টিক ফ্লোরে মন মজাতে পারেন কিনা?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *