ছবি— কেকেআর এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: ঘুরে দাঁড়ানো হয়তো একেই বলে। আগেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছিল শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কেকেআর-এর। তবে যকন ঘুরে দাঁড়ালো তখন ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কলকাতার দল। শুক্রবার দিল্লির ঘরের মাঠে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা। সেখানেও বাজিমাত অজিঙ্ক রাহানেদের। যদিও দুর্ভাগ্যজনকভাবেই আউট হয়ে ফিরতে হল স্বয়ং কলকাতা অধিনায়ককে। তবে সেটা দলের উপর প্রভাব ফেলতে পারেনি। ফিন অ্যালেন একাই টেনে নিয়ে গেলেন দলকে। শেষ বলে ছক্কা মেরে হাঁকালেন সেঞ্চুরিও। যদিও বল হাতে প্রতিপক্ষ দিল্লিকে কম রানে আটকে দিয়েছিলেনি সুনীল নারিন, অনকূলরা। এদিন টস জিতে প্রথমে আয়োজত দলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাহানে। প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৪২ রানই তুলে পারে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স।
যদিও প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুল ২৩ রানে আউট হয়ে গেলে ক্রিজে জোড়ালভাবে টিকে থাকার বার্তা দেন আর এক ওপেনার পাথুম নিসাঙ্কা। তিনি মাত্র ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। যদিও তার পর তাঁকে উল্টোদিক থেকে সাহায্য পেতে অপেক্ষা করতে হয় সপ্তম উইকেট পর্যন্ত। তার আগে নীতিশ রানা ৮, সমীর রিজভি ৩, ত্রিস্তান স্তাবস ২ ও অক্ষর প্যাটেল ১১ রান করে আউট হন। এর পর সাত নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের কিছুটা হাল ধরার চেষ্টা করেন আসুতোষ শর্মা। ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতেই যা দলের রান কিছুটা হলেও ভদ্রস্থ জায়গায় পৌঁছায়। এর পর মিচেল স্টার্ক রানের খাতা না খুলেই ফেলেন। ভিপরাজ নিগম ৩ ও লুঙ্গি এনগিদি ১ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৪২-৮-এ থামে দিল্লি।
কলকাতার হয়ে বল হাতে উইকেট পেলেন প্রায় সব বোলারই। তবে ব্যতিক্রম বরুণ চক্রবর্থী। দুটো করে উইকেট নেন অনুকূল রয় ও কার্তিক ত্যাগী। একটি করে উইকেট বৈভব অরোরা, সুনীল নারিন ও ক্যামেরন গ্রিনের। জয় এলেও বরুণের উইকেট না পাওয়া ভাবাবে কেকেআর ম্যানেজমেন্টকে।
জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে ধাক্কা খেলেও খেলার হাল একাই ধরে নেন ফিন অ্যালেন। দলের ১৪৭ রানের মধ্যে ১০০ রানই আসে তাঁর ব্যাট থেকে। মাত্র ১৩ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অজিঙ্ক রাহানে। তিনি ফিরতেই তিন নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশী মাত্র ১ রান করে বোল্ড আউট হয়ে ফেরেন প্যাভেলিয়নে। এর পর অ্যালেনের সঙ্গে কেকেআর ইনিংসের হাল ধরেন ক্যামেরন গ্রিন। দু’জনেই দলের সহজ জয় এনে দেন। ২৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন গ্রিন। অন্য দিকে ৪৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল পাঁচি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি দিয়ে।
যখন জয়ের জন্য এক রান দরকার তখন ৯৪ রানে ব্যাট করছিলেন অ্যালেন। সেখান থেকেই ছক্কা হাঁকিয়ে যেমন দলের জয় নিশ্চিত করেন তেমনই নিজের সেঞ্চুরিও নিশ্চিত করেন তিনি। ১৪.২ ওভারে ১৪৭-২-এ থামে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির হয়ে একমাত্র উইকেটটি নেন অক্ষর প্যাটেল। ম্যাচ শেষে তিনি স্বীকার করে নেন, ব্যাট হাতে যেমন কম রান তুলেছেন তাঁরাই, তেমনই বল হাতে একাধিক ভুল করেছেন দলের স্পিনাররাও। এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজতে হবে এবার দিল্লিকে।
ঠিক যেভাবে প্রাথমিক সময়ের সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
