Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আর্জেন্টিনার ডিফেন্ডা নিকোলাস ওটামেন্ডি ও ইকুয়েডার মিডফিল্ডার মোজেস কাইসেডোর জন্য স্বস্তির খবর। নিয়ম বদল করে এই দুই ফুটবলারকে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলার অনুমিত দিল ফিফা। বিশ্বকাপে সব দল যাতে তাদের সেরা দল নিয়ে লড়তে পারে, সেকারণেই ফিফা শৃঙ্খলারক্ষাকারী কমিটি এই আইনি সংশোধন এনেছে। তবে শৃঙ্খলারক্ষার আইনের স্বচ্ছতা বজায় রেখে।

গত সপ্তাহে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কনফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে ফিফা বুরো অফ কাউন্সিল ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্টিকেল ১০য়ের ২ নম্বর অধ্যায়ের নিয়মে বদল আনার সিদ্ধান্ত নেয়। নতুন সংশোধনী নিয়মে বিশ্বকাপের যোগ্যতার্জন পর্বের ভিন্ন ভিন্ন ম্যাচে একটি হলুদ কার্ড বা এক-‌দু’‌ম্যাচের বাকি থাকা নির্বাসনের শাস্তি, গোল করার পথে বাধার সৃষ্টির জন্য বা বিশ্রি ফাউল করার কারণে ইন্ডিরেক্ট এমনকি ডিরেক্ট লাল কার্ড দেখা থাকলেও, সেই শাস্তি ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে গন্য হবে না। বরং বলা ভাল , কোয়ালিফাইং রাউন্ডে দেখা শাস্তি মকুব করে দেওয়ার পথেই হাঁটল ফিফা।

এমনকি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা একটি হলুদ কার্ড কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর ক্যারি ফরোয়ার্ড হবে না। কোয়ার্টারফাইনাল থেকে নতুন করে সেটা ধরা শুরু হবে কেউ হলুদ কার্ড দেখলে। তা চলবে ফাইনাল পর্যন্ত। তার ভিত্তিতে নির্বাসনের মেয়াদ ঠিক হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *