Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ইওরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগের দল কিনলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তিনি ডাবলিন গার্ডিয়ান্স দলের মালিক হলেন। ইওরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগের সংগঠকরা তাদের ৬টি ফ্রাঞ্চাইজি দলের মালিকের সমাবেশে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করেছেন। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়ক হচ্ছেন বলেই খবর। তাঁকে ও দ্রাবিড়ের দলকে লড়তে হবে বাকি আর ৫ ফ্রাঞ্চাইজি দল বেলফাস্ট, এডিনবার্গ, গ্লাসগো, রটারদাম, ও আমস্টারদামের সঙ্গে।

কেন এই দল কেনার সিদ্ধান্ত?‌ এই প্রশ্নে রাহুল দ্রাবিড়ের জবাব, ‘‌ ইওরিয়ান টি২০ প্রিমিয়ার লিগের দল কেনার পিছনে সেটা বেশি করে আমাকে আকর্ষণ করেছে, সেটা হল এর পেছনে থাকা অনেক বড় উদ্দেশ্যর উপলব্ধি করে। ইওরোপের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য এটা একটা বড় পদক্ষেপ। তৃণনূল স্তরে ক্রিকেটের উন্নতি ঘটিয়ে ও শক্তিশালী করে। আয়ারল্যান্ড ও ইওরোপের প্রতিভা তুলে ধরতে এটা একটা গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ লাগবে। ডাবলিনের মানুষের মাঝে ক্রিকেট নিয়ে একটা আলাদা আবেগ আছে। নবীন প্রজন্মকে ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে ও পরিচালনা করে বিশ্বের সামনে তুলে ধরতে বরাবরই আমি পছন্দ করি। আমার বিশ্বাস ইটিপিএলের মাধ্যমে সেটা করা সম্ভব।’‌

ইপিটিএলের আত্মপ্রকাশ ঘটানোর অনুষ্ঠানে হাজির ছিলেন কো-‌ফাউন্ডার অভিষেক বচ্চন, সৌরভ ব্যানার্জি, প্রিয়াংকা কল, ধীরাজ মালহোত্রা ছাড়াও গ্লাসগো ফ্রাঞ্চাইজির বিপুল আগরওয়াল, রটারদাম ফ্রাঞ্চাইজির জন্টি রোডস ও মধুকর শ্রী। এঁদের সঙ্গে ছিলেন ইওরোপিয়ান ক্রিকেটের বর্ষীয়ান কর্তা আয়ারল্যান্ডের ব্রায়ান ম্যাকনিস, আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও সারা কিন, হল্যান্ডের ডিরেক্টার অফ হাই পারফরমেন্স ক্রিকেট কর্তা রোনাল্ড লেফেভব্রে, সিইও অফ ক্রিকেট স্কটল্যান্ড ট্রুডি লিন্ডব্লেড। ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড ও রয়াল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিলিত উদ্যোগে ইপিটিএল চলবে।

ডাবলিন ফ্রাঞ্চাইজির মালিক হয়েছেন যেমন রাহুল দ্রাবিড়, তেমন বেলফাস্টের মালিক গ্লেন ম্যাক্সওয়েল ও রোগন লুন্ড, এডিনবার্গ মালিক কাইল মিলস, নাথান ম্যাকালাম, র‌্যাচেল ওয়াইসম্যান, গ্লাসগোর মালিক বিপুল আগরওয়াল ও ক্রিস গেইল, আমস্টারদামের মালিক স্টিভ ওয়া, জেমি ডয়ার, টিম টমাস, রটারদামের মালিক জন্টি রোডস, ফ্যাফ ডু প্লেসিস, গ্লাসিন, সমীর শাহ, মধুকর শ্রী।

ইপিটিএলে বিশ্বের অনেক নামী ক্রিকেটারকেই খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু তারকার নাম সামনে এসেছে। তাঁরা হলেন মিচেল মার্শ, টিম ডেভিড, মিচেল স্যান্টনার, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েল, ফ্যাফ ডু প্লেসি, হেরিক ক্লাসেন। ইপিটিএলের আসর বসবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *