Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ব্রাজিলের তারকা ফুটবলার বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনাল্ডিনহো ২০২৬ বিশ্বকাপের জন্য আগাম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্পেনের বিস্ময় ফুটবলার লামিনে ইয়ামালকে। একটি বিজ্ঞাপনের প্রচারে দুই তারকা ফুটবলার অংশ নিয়েছেন। একটি মজার খেলার মাধ্যমে।

ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, দুই ফুটবলার নিজেদের মধ্যে হাল্কা চালে নিজেদের মধ্যে বল দেওয়া করে, একটি নামী ফাস্ট ফুড বিপনীর চিহ্ন লক্ষ্য করে বল মারছেন। ইয়ামালের নেওয়া শট লক্ষ্যে লেগেছে ভালভাবেই, তবে রোনাল্ডিনহোর শটটা আরও ভাল। আর তারপরই রোনাল্ডিনহো একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে। তাতে বলেছেন, আমার ক্ষেত্রে প্রথম কিক থেকে সবকিছু ঠিকঠাক হয়েছে। ধন্যবাদ ম্যাক। আশা করি, বিশ্বকাপেও এই রেকর্ডিংয়ের মতো সাফল্য তুমি পাবে।

স্পেন দলের সঙ্গে ইয়ামাল ইতিমধ্যেই আমেরিকা পৌঁছে গেছেন ইয়ামাল। রবিবার পেরুর বিরুদ্ধে চুড়ান্ত প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। তারপর পুরোপুরি ফোকাস করবে বিশ্বকাপে গ্রুপ লিগে কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচে।

ইয়ামাল ফিট না হওয়ায় একটা কানাঘুষো চলছে, তাঁকে বিশ্বকাপের শুরুর দিকে ম্যাচে নাও পাওয়া যেতে পারে। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আশাবাদী। তাঁর মতে, ১৫ জুন আটলান্টায় অনুষ্ঠেয় কেপ ভার্দে ম্যাচের আগে ইয়ামাল ফিট হয়ে যাবেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে রয়েছেন ইয়ামাল। ২২ এপ্রিল বার্সিলোনার হয়ে খেলার সময় বাঁপায়ের হ্যামস্ট্রিং ছিড়েছিল তাঁর। বাকি মরশুম আর কোনও ম্যাচ খেলতে পারেননি। তা সত্ত্বেও স্পেন জাতীয় দলের চিফ কোচ ফুয়েন্তে বিশ্বকাপের ২৬ জনের দলে ইয়ামালকে রাখতে দ্বিধা করেননি। বিশ্বকাপের ম্যাচের সময় ইয়ামালকে পাওয়া যাবে ধরে নিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *