Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ কাতার বিশ্বকাপে পর্তুগাল দলে শুরু থেকেই গুরুত্ব পাননি ক্রিশ্চিয়ান রোনাল্ডো। তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোসের পছন্দের তালিকায় ছিলেন না তিনি। আর তাতেই প্রথম একাদশে কোনও ম্যাচে জায়গা হয়নি তাঁর। এমনকি মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টারফাইনাল ম্যাচে পর্তুগাল পিছিয়ে থাকার সময় শেষমুহূর্তে মাঠে নামিয়েছিলেন তিনি রোনাল্ডোকে। কিন্তু রোনাল্ডোর সঙ্গে সেইমুহূর্তে সতীর্থদের সঙ্গে মনোমালিন্য এমন জায়গায় পৌঁছেছিল, রোনাল্ডো বল চেয়েও পাননি। তাতে রীতিমতো মুষড়ে পড়েছিলেন তিনি। ম্যাচ হারার পর কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে এবার বর্তমান কোচ রবার্তো মার্টিনেজের নয়নের মনি তিনি। ফিফা ২০২৬ বিশ্বকাপে তাঁর ওপর মূলত ভরসা রাখছেন মার্টিনেজ। তাঁর মতো পুরনো চাল ভাতে বাড়ে। তবে শুধু রোনাল্ডো নির্ভর হয়েই থাকতে চান না তিনি। মার্টিনেজের আর এক অন্যতম ভরসা ব্রুনো ফার্নান্ডেজ।

রোনান্ডোর এটা ষষ্ঠ বিশ্বকাপ। শেষ সুযোগ বিশ্বকাপ জেতার। ২০৩০ বিশ্বকাপে খেলার মতো বয়স তাঁর থাকবে না। তাই শেষ বিশ্বকাপে রোনাল্ডো যে তাঁর অধরা স্বপ্ন পূরণে ঝাঁপাবেন, এটা বলাই বাহুল্য। আর সেটাই চলতি বিশ্বকাপে পর্তুগালকে অন্যতম ফেবারিট করে তুলেছে। রোনাল্ডোর পাশে ব্রুনো ফার্নান্ডেজের উপস্থিতি পর্তুগালের আক্রমণকে আরও ক্ষুরধার করছে। ফর্মে আছেন ফার্নান্ডেজ। ২০২৫-‌২৬ মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে নজরকাড়া ফুটবল খেলেছেন তিনি। ক্লাবের তৃতীয় স্থান পাওয়ার পথে নিজে করেছেন নয় গোল, সঙ্গে ২১ টি অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে গোল করানোর পিছনে তাঁর এই অবদান রেকর্ড। ইউনাইটেডের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতির পাশাপাশি প্লেয়ার্স প্লেয়ার অফ দ্য ইয়ার সম্মানও পেয়েছেন তিনি। ফুটবল রাইটার্স ফুটবলার অফ দ্য ইয়ার ছাড়াও প্রিমিয়ার লিগে মরশুমের সেরা ফুটবলারের মুকুটও উঠেছে ব্রুনো ফার্নান্ডেজের মাথায়।

ম্যাঞ্চেস্টারে যে ভূমিকাটা পালন করেন ফার্নান্ডেজ, সেটাই পর্তুগালের জাতীয় দলে কাজে লাগাতে তৈরি কোচ মার্টিনেজ। তাঁর মতে, ‘‌ তিনবছর পর্তুগাল দলটার সঙ্গে আছি। জাতীয় দলে ব্রুনোর ভূমিকা প্রশংসনীয়। ধারাবাহিকতার দিক থেকে ওর কোনও তুলনা হয় না। ফাইনাল থার্ডে ওর উপস্থিতি কার্যকরী ভূমিকা নেয়। ওর পারফরমেন্সই মরশুমে একাধিক খেতাব এনে দিয়েছে ওকে। এক মরশুমে ২১ টি গোলের পিছনে অবদানের জোরে কেভিন ডি ব্রুইন ও থিয়েরি অঁরিকে পিছনে ফেলে রেকর্ড গড়াটা অবশ্যই একটা বড় ব্যাপার।’‌

পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *