Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ দক্ষিণ কোরিয়ার গোলকিপারের দাক্ষিণ্যে মেক্সিকোর জয় এলেও, এটা বাস্তব পরপর ২ ম্যাচ জিতে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোই প্রথম নকআউটে জায়গা করে নিয়েছে। মেক্সিকো ৬ পয়েন্ট ইতিমধ্যে পকেটে পুরে ফেলায় তাদের গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত। আর তাতে মেক্সিকো সিটিতে নকআউটে তাদের খেলাও। রাউন্ড অফ ১৬য় ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো খেলার লক্ষ্যপূরণও হবে রাউন্ড অফ ৩২য়ের বাধা টপকাতে পারলে।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর একমাত্র গোলটি আসে ম্যাচের ৫০ মিনিটে। মেক্সিকোর এই গোল প্রাপ্তি একপ্রকার বলতে গেলে দক্ষিণ কোরিয়া গোলকিপারের উপহার। উঁচু হয়ে আসা বল গোল ছেড়ে বেরিয়ে শূণ্য লাফিয়ে ধরতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার গোলকিপার কিম সিয়ুং গু। জটলার মাঝে তাঁর কনুইয়ে ধাক্কা লাগে সতীর্থ লি কি হিউকের সঙ্গে। তাতেই বল হাতছাড়া হয়ে মেক্সিকোর লুইস রোমো পায়ে। তিনি কোরিয়ার গোলে বল ঠেলতে ভুল করেননি। এটা দেশের জার্সিতে ৬৪তম ম্যাচে রোমার পঞ্চম গোল।

মেক্সিকো প্রথম ম্যাচে যে দল নামিয়েছিল, তাতে তিনটি বদল এনেছিলেন মেক্সিকো কোচ কোরিয়া ম্যাচে। রোমো তাদের মধ্যে একজন। আলভারো ফিদালগোর জায়গায় রোমোকে দলে রেখেছিলেন মেক্সিকো কোচ জাভিয়ের আগুইরে। ম্যাচের শেষদিকে মেক্সিকো গোলকিপার আউল রাঙ্গলের দুটি অনবদ্য সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে আগুইরে বলেন, ‘‌ ম্যাচটা খুব কঠিন ও ট্যাকটিকাল ছিল। এই জয়টা প্রমাণ করেছে আমার ফুটবলাররা কতটা পরিণত। রাঙ্গালের সেভের আগে পর্যন্ত ম্যাচ আমাদের হাতের মুঠোয় ছিল। আমি আগাগোড়াই শান্ত ছিলাম। জানতাম ধীর স্থির থাকলে জয় আসবে। সেটাই হয়েছে।’‌

এই প্রথমবার বিশ্বকাপের কোনও ম্যাচ গুয়াদালজারার মাঠে খেলল মেক্সিকো। তবু গ্যালারি পুরো ভরেনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যে ম্যাচের ফাঁকা না থাকলেও, মেক্সিকো ঘরের মাঠে খেলা সত্ত্বেও মাঠ ভরা না থাকায় কিছুটা হতাশ কোচ ও ফুটবলাররা। তাঁদের ধারনা পরের ম্যাচগুলোয় এই ছবিটা বদলাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *