অলস্পোর্ট ডেস্ক: স্পেনের লামিনে ইয়ামাল হলেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার যিনি ম্যাচে প্রথম গোল করলেন কিংবদন্তী পেলের পর। রবিবার স্পেনের জার্সিতে আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরবের বিরুদ্ধে খেলা শুরু করে ১০ মিনিটের মধ্যে দলের প্রথম গোল করেন ১৮ বছরের ইয়ামাল। পেলেও গোল পেয়েছিলেন ১৭ বছর বয়সে। কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচ গোলশূণ্য শেষ করেছিল স্পেন। সৌদি আরবকে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে হারিয়ে নকআউটে যাওয়ার রাস্তা প্রশস্ত করল স্পেন। আর ইয়ামাল গোল করে পেলের ৫৮ বছরের রেকর্ড ছুঁলেন।
ফুটবল সম্রাট পেলে একমাত্র ফুটবলার যাঁর দখলে রয়েছে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন খেতাব। আর পেলে বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেছিলেন ১৭ বছর বয়সে। ১৯৫৮ বিশ্বকাপে ১৯ জুন ওয়েলসের বিরুদ্ধে গোটেনবার্গের উলেভিতে। সেখানে ইয়ামাল গোল পেলেন ১৮ বছর ৩৪৩ দিনের মাথায়। এর আগে ইয়ামালের বার্সিলোনার সতীর্থ গাভি ২০০২ কাতার বিশ্বকাপে গোল করেছিলেন ১৮ বছর ১০০ দিনের মাথায়। দোহার আলথুমামা স্টেডিয়ামে কোস্টা রিকার বিপক্ষে ২৩ নভেম্বর। কিন্তু এটা মাথায় রাখতে হবে পেলে বা ইয়ামাল ম্যাচের দলের হয়ে প্রথম গোল করলেও গাভির গোলটা এই ম্যাচে দলের হয়ে ওপেনিং গোল ছিল না।
রিয়েল সোসিয়াদ তারকা মিকেল ওয়ারজাবালের পাস থেকে ১১০ মিনিটের মাথায় প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। তারপর ৩ মিনিটের মধ্যে নিজে ২ গোল করে স্পেনের লিড বাড়িয়ে ৩-০ করেন ওয়ারজাবাল। ২১ মিনিটে লাপোর্তের থেকে বল পেয়ে প্রথম গোল করেন ওয়ারজাবাল। ২৪ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। প্রথম ২৫ মিনিটের মধ্যে ইয়ামালকে দিয়ে গোল করিয়ে ও নিজে গোল করে বিশ্বকাপের ম্যাচে এক রেকর্ড গড়েছেন ওয়ারজাবাল। স্পেনের চতুর্থ গোল প্রাপ্তি সৌদি আরবের তামবাকিতির আত্মঘাতী গোলে।
১৯৬৬ বিশ্বকাপের পর ওয়ারজাবালই দ্বিতীয় ফুটবলার যিনি এই কৃতিত্ব দেখালেন। এর আগে ১৯৮২ বিশ্বকাপে এই কৃতিত্ব দেখিয়েছিলেন লাজলো ফাজেকাস। এলচের এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভালেরোতে হাঙ্গেরি ও এল সালভাদোর ম্যাচে। তিনিও ওয়ারজাবালের মতো ২৪ মিনিটের মধ্যে নিজে এক গোল করেছিলেন ও ২টি গোল করিয়েছিলেন। ফাজেকাস ম্যাচের ৪ মিনিটে তিবর নিলাসেকে দিয়ে গোল করিয়েছিলেন। ১১ মিনিটে গোল করিয়েছিলেন গ্যাবর পোলোস্কেইকে দিয়ে। আর ২৪ মিনিটে নিজে গোল করে স্কোরশিটে নাম তোলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
