Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ভ্যাংকুভারের রাস্তায় বিজয়োৎসবে মাতলেন মহম্মদ শালা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ৩-‌১ গোলে মিশর জয় তুলে নেওয়ার পর। ৯২ বছর পর বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে মিশর। সেই জয়ের আনন্দে ভ্যাংকুভারের রাস্তায় নাচে গানে মাতিয়ে তেলেন মিশরের সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে। কায়রো ইন্টারন্যাশানাল স্টেডিয়ামের চেহারা নিয়েছিল ভ্যাংকুভার স্টেডিয়াম চত্বর ও তার আশেপাশের রাস্তা। সেই উৎসবে আলাদা মাত্রা যোগ করেন মো শালা সমর্থকদের ভিড়ে ও আনন্দে শামিল হয়ে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন সেরে মিশরের অধিনায়ক ৩৪ বছরের মো শালা সরাসরি সমর্থকদের মাঝে পৌঁছে যেতে তাঁকে ঘিরে উন্মাদনা চরমে পৌঁছয়।

ম্যাচের পর মিশরের টিম বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় সমর্থকদের ভিড়ে আটকা পড়ছিল। তাতে মোটেই বিরক্ত হননি মিশরের কোচ ও ফুটবলারররা। বরং পরে টিম হোটেলের সামনে বাস পৌঁছতে কোচ হোসাম হাসান প্রোটোকল ভেঙে ফুটবলারদের সমর্থকদের ভিড়ে যেতে অনুমতি দেন। এতে আনন্দে আত্মহারা হয়ে মো শালাকে কাঁধে তুলে নেয় সমর্থকরা। শূণ্যে একাধিকার ছুঁড়ে আনন্দ প্রকাশ করেন। শালা নিজেও সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন।

১৯৩৪ সালে বিশ্বকাপের মঞ্চে অভিষেকের পর ৯২ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় পেল মিশর। ১৫ মিনিটে সুরমানের গোলে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৫৮ মিনিটে জিকো সমতা ফেরান। ৬৭ মিনিটে শালার গোলে ২-‌১ এগোয় মিশর। ৮২ মিনিটে ত্রাজগুয়ের গোলের জয় নিশ্চিত করে তারা।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত মিশরের কোচ হাসান বলেন, ‘‌ মিশরের সাধারন সমর্থকদের মতো আমিও নিজের আবেগ ধরে রাখতে পারিনি। আমিও তো ওদের একজন। বিরতিতে ফুটবলারদের বলেছিলাম মিশরের মানুষের কথা ভেবে খেলো। গোটা স্টেডিয়ামে মিশরের সমর্থকে ভরতি ছিল। মনে হচ্ছিল আমরা কায়রোতে খেলছি। ফুটবলাররা সেটার মান রেখেছে।’‌

বেলজিয়ামের সঙ্গে প্রথম ম্যাচে ১-‌১ ড্র করেছিল মিশর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-‌১ গোলের জয়ে তাদের পকেটে এখন ৪ পয়েন্ট। মো শালাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ইরান। ওই ম্যাচে বিশ্রি ফল না করলে মিশরের নক আউটে যাওয়ার সম্ভাবনা প্রবল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *