Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ নরওয়ে কোচ স্টেল সোলবাক্কেন গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম একাদশে ১০টি বদল এনেছিলেন। বিশ্রাম দেন নরওয়ে আক্রমণের সেরা অস্ত্র আর্লিং হালান্ডকে। তাঁর যুক্তি, দল যেখানে আগেই রাউন্ড অফ ৩২য়ে জায়গা করে নিয়েছে, সেখানে দলের প্রথম সারির ফুটবলারদের ক্লান্তি বাড়িয়ে কী লাভ?‌ বরং তাঁদের নকআউট ম্যাচের জন্য তরতাজা রাখাই ভাল। তাতে অবশ্য ফ্রান্সের কাছে গ্রুপের শেষ ম্যাচে ১-‌৪ গোলে হারতে হয়েছে নরওয়েকে। বোস্টনে ২৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ডেম্বেলে ফ্রান্সের জয়ের রাস্তা সুগম করে ফেলেন। ফ্রান্সের অপর গোলদাতা ডিজায়ার দুয়ে। এমবাপে গোল পাওয়া থেকে বঞ্চিত হন শুরুর মিনিটে তাঁর শট ক্রশপিসে লেগে ফেরায়।

তবে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২য়ে ১ জুলাই নিউ জার্সির মাঠে সুইডেনের মুখোমুখি হবেন যখন এমবাপেরা, তখন ওই পর্বে ৩০ জুন টেক্সাসের মাঠে নরওয়ে মুখোমুখি হবে আইভরি কোস্টের। ফ্রান্সের গ্রুপে সেনেগাল ৫-‌০ গোলে হারালেও, সাদিও মানের দলের নকআউটে যাওয়া ঝুলে রয়েছে অন্য গ্রুপের ম্যাচের ফলের ওপর। সেই ম্যাচগুলো হলে তবেই বোঝা যাবে সেরা ৮ তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থেকে সাদিও মানের দল ২০২৬ বিশ্বকাপে আর এগোতে পারবে কিনা।

প্রথম ২ ম্যাচে সাদামাটা ফুটবল খেলে ড্র করে সমর্থকদের চিন্তা বাড়িয়েছিল বেলজিয়াম। যারা বিশ্ব ফুটবলে চোকার্স নামেই বেশি পরিচিত মোক্ষম সময়ে সেরা দিতে না পারার কারণে। তবে এক্ষেত্রে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-‌১ গোলের জয় তুলে নিয়ে নকআউটে যাওয়া নিশ্চিত করেছে বেলজিয়াম। লিয়ান্দ্রো টোসার্ড(‌২)‌, কেভিন ডি ব্রুইন, লুকাকু, সাইলেমেকারসের গোলের সৌজন্যে। গ্রুপের অন্য ম্যাচে মিশর ও ইরান ১-‌১ ড্র হওয়ায় সমসংখ্যক ৫ পয়েন্ট থাকলেও, গোল পার্থক্যে মিশরের থেকে এগিয়ে থাকার সুবাদে শীর্ষ স্থান পেয়েছে তারা। নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ইরানের ভাগ্য এখন ঝুলে আছে অন্য ম্যাচের ফলের ওপর। সেরা ৮ তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে স্থান পেয়ে নকআউটে যেতে। বেলজিয়ামের রাউন্ড অফ ৩২য়ের প্রতিপক্ষ এখনও ঠিক না হলেও, মিশরকে শেষ ষোলোয় যেতে লড়তে হবে ৩ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *