Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ কলম্বিয়ার সঙ্গে মিয়ামির মাঠে গ্রুপের শেষ ম্যাচে গোলশূণ্য ড্র করেছে পর্তুগাল। এই ফলের সুবাদে তারা গ্রুপ রানার্স হয়ে রাউন্ড অফ ৩২য়ে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে। কলম্বিয়া ম্যাচ জিততে না পারলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯০ মিনিট মাঠে থেকে গোলের জন্য ঝাঁপিয়েছিলেন। ৪১ বছর বয়সী রোনাল্ডো এখনও পর্যন্ত তিনটি ম্যাচের পুরোটা অর্থাৎ ২৭০ মিনিট খেলছেন, সংযুক্তি সময় সহ। অন্যদিকে, কলম্বিয়ার জার্সিতে চনমনে মেজাজে গোটা দলকে আক্রমণে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন হামেস রডড্রিগেজ। গ্রুপ শীর্ষে থাকার সুবাদে নকআউটে তাদের প্রতিপক্ষ ঘানা।

গ্রুপের শেষ ম্যাচে নরওয়ে কোচ হালান্ডকে খেলাননি ফ্রান্স ম্যাচে বিশ্রাম দিতে। মেসিকেও প্রথম একাদশে রাখবেন না আর্জেন্টিনা কোচ স্কালোনি জর্ডনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে। স্বাভাবিকভাবে প্রচারমাধ্যমের প্রশ্ন ছিল পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের জন্য, হালান্ডকে যদি তাঁর দলের কোচ বিশ্রাম দিতে পারেন, আর মেসিকে জর্ডন ম্যাচে কোচ স্কালোনি ৬০ মিনিটে বদলি হিসেবে নামাতে পারেন, তাহলে আপনার কি ৪১ বছরের বর্ষীয়ান তারকা রোনান্ডোকে শেষ ম্যাচের পুরো সময় খেলানোর খুব প্রয়োজন ছিল কি?‌ মার্টিনেজের সোজাসাপ্টা ঝাঁজালো উত্তর, ‘‌ মেসি বা হালান্ডোর সঙ্গে ক্রিশ্চিয়ানোর কোনওরকম তুলনা আমার পছন্দ নয়। বরং এই ধরনের আলোচনাটাই শিশুসুলভ। আর ওদের কোচেরা কী করেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। রোনাল্ডো চলতি বিশ্বকাপের প্রতিটি মিনিট মাঠে থেকে খেলার ক্ষমতা রাখে। শারীরিক ও মানসিকভাবে ততটাই ফিট। ওকে ঠিক সময় ঠিক জায়গায় ব্যবহার করেছি আমি। ওর উপস্থিতিটা আক্রমণভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল যে শেপ আর শৃঙ্খলা মেনে খেলছে, তাতে রোনাল্ডো আক্রমণে অংশ নেওয়ায় প্রতিপক্ষ রক্ষণ ফাঁক ফোকার বেশি করে মিলছে। গোলের সুযোগ তৈরি হচ্ছে।’‌

অবশ্য এতকিছু বলার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পর্তুগাল কোচ । মার্টিনেজ বলেন, ‘‌ ক্রিশ্চিয়ানোর ৯০ মিনিট খেলাটা গুরুত্বপূর্ণ ব্যপার নয়। হয়ত পরের ম্যাচে দল বদল আনতে হতে পারে। সেটা অন্য ফুটবলারদের মতো রোনাল্ডোর ক্ষেত্রেও একইরকম প্রযোজ্য। দলে ২১ জন আউটফিল্ড ফুটবলার আছে। তাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের ভাবনা থাকবেই। প্রতিপক্ষ ও পরিস্থিতি বুঝে। ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স ও ট্রেণিংয়ের সময় প্র‌্যাকটিস ম্যাচে ফুটবলারদের খেলা দেখে বিশ্লেষণ করে দল গঠন করা হয়। সেইমতো ম্যাচের প্রথম একাদশে বদল আসতেই পারে। কলম্বিয়ার বিরুদ্ধে জোয়াও নাভাস ও রুবেন নাভাসকে প্রথম ৪৫ মিনিট ব্যবহার করেছি। এমনটা দিয়েগো দালোত ও জোয়াও কনসেলোর ক্ষেত্রেও ঘটেছে। কারণ ভিন্ন ভিন্ন প্রয়োজন ও পজিশনের জন্য এটা করতে হয়েছে। মনে রাখতে হবে গ্রুপ পর্বে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে না। ফাইনাল নিয়ে আট ম্যাচের টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাই সেই অঙ্ক মাথায় রেখেই এগোতে হবে।’‌

গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ায় পর্তুগালকে রাউন্ড অফ ১৬ অর্থাৎ প্রিকোয়ার্টারফাইনাল ২০২৪ ইওরো কাপ চ্যাম্পিয়ন স্পেনের মুখে পরার সম্ভাবনা রাউন্ড অফ ৩২য়ের বাধা টপকালে। স্পেনের প্রতিপক্ষ রাউন্ড অফ ৩২য়ে অস্ট্রিয়া। পর্তুগাল গ্রুপে দ্বিতীয় হল বলেই কোয়ার্টারফাইনালে মেসি-‌রোনাল্ডো দ্বৈরথ দেখার সুযোগ পেলেন না বিশ্বের ফুটবপ্রেমীরা। বরং কোয়ার্টারফাইনালে মেসির মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা কলম্বিয়ার হামেস রডড্রিগেজের। কলম্বিয়া প্রথম নক আউটে পর্বে ঘানাকে হারালে রাউন্ড অফ ১৬য় খেলবে সুইজারল্যান্ড ও আলজিরিয়ার বিজয়ীর বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে কলম্বিয়া কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার। জর্ডনকে ৩-‌১ গোলে শেষ ম্যাচে হারিয়ে গ্রুপ শীর্ষেই থেকেছে আর্জেনটিনা। উপপন্তু প্রাপ্তি মেসির বিশ্বকাপে ১৯ নম্বর গোল। কে বলতে পারে, কোয়ার্টারফাইনাল সম্ভাব্য প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনার মুখোমুখি না হওয়াটা পর্তুগালের পক্ষে শাপে বর হল কিনা?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *