Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ নিউডিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার কথা ঘোষণা করে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তাঁর ১৫ বছরের ক্রিকেট জীবন জুড়ে রয়েছে ১২২ চেস্ট, ১১৪ একদিনের ক্রিকেট ও ৪৩ টি২০ ম্যাচের নানা স্মরণীয় মুহূর্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের মাঝে টেন্ট ব্রিজে চতুর্থ দিনের খেলার শুরুতে সতীর্থদের তাঁর অবসরের কথা জানান তিনি। ৩৫ বছর বয়সী স্টেকসের অবসরের সিদ্ধান্তের কথা গ্যালারিতে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। এটা জেনে স্টোকস মাঠে নামতেই গোটা গ্যালারির দর্শক দাঁড়িয়ে উঠে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। বলা ভাল বিদায় শুভেচ্ছা।

সবচেয়ে বড় কথা, অসবরের কথা জানার পর স্টেকসের ভক্তরা যখন কিছুটা বিমর্ষ, তখন স্টোকস বল হাতে চমকে দেন সবাইকে। ৮১তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের জাকারি ফকারসকে ৬ রানের মাথায় প্যালিভিয়ানে ফিরিয়ে দিয়ে। কিউয়ি ব্যাটার স্টোকসের বলে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকসের হাতে ধরা পড়েন। গোটা স্টেডিয়াম হাততালির শব্দে মুখ হয়, আবেগতাড়িত হয়ে সতীর্থরা ছুটে এসে স্টোকসকে জড়িয়ে ধরেন। অধিনায়কের অবসর নেওয়ার ব্যাপারটা তাঁরাও মন থেকে মানতে পারছেন না। হাজার হলেও ইংল্যান্ড ক্রিকেট স্টোকসের অসামান্য অবদান ভোলার নয়।

অবসরের ঘোষণার আগে স্টোকসের জীবনে একটা নাটকীয় ঘটনা রয়েছে। সেটা এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে কিনা সেটা স্পষ্ট নয়। যদিও স্টোকস সেটা কারণ বলে মানতে চাননি। নিউজিল্যা্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর স্টোকস চেলসির নাইট ক্লাবে ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসনের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। তার জন্য ইসিবি ও শৃঙ্খলারক্ষাকারী কমিটির তদন্তের মুখোমুখি হতে হয়েছিল দুই ক্রিকেটারকে। তবে শেষপর্যন্ত দু’‌জনকে লিখিতভাবে সতর্ক করেই ছাড় দেয় কমিটি। কিন্তু তদন্ত চলাকালীন নির্বাচকরা দুই ক্রিকেটারকেই দ্বিতীয় টেস্টে দলের বাইরে রাখেন। দুই ক্রিকেটারই সেসময় নিজ নিজ কাউন্টি ক্লাবে খেলতে ব্যস্ত থাকেন। স্টোকস অংশ নেন তাঁর ছেলেবেলার কাউন্টি ক্লাব ডারহামের ম্যাচে। সেখানে ভাল খেলার সুবাদে দু’‌জনেই আবার দলে ফেরেন টেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও সিরিজের শেষ টেস্ট খেলতে।

অধিনায়কের ভূমিকায় ফিরে স্টোকস নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন, ব্যাট করতে নেমে করেন ১৫ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ২ উইকেট নিয়েছেন স্টোকস। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ২৮৮/‌৯ রানে। ইংল্যান্ডের সামনে শেষ শেষ টেস্ট জয়ের জন্য ৩৭৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

স্টোকস জানিয়েছেন, অবসরের এই সিদ্ধান্তটা স্বার্থপরের মতো শোনালেও, এটাই সেরা সময় সরে দাঁড়ানোর। ইংল্যান্ড ক্রিকেটের বাকি যোগ্য ব্যক্তিদের হাত ধরে এগিয়ে যাওয়ার। শৃঙ্খলাভঙ্গের বিষয়ে তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। বরং অ্যাসেজ জেতার পর থেকেই তাঁর মাথায় ঘুরছিল এই অবসরের কথা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দল থেকে বাইরে থেকে ছেলেবেলার কাউন্টি ক্লাব ডারহামের হয়ে খেলার সময় নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। একটা আলাদাল মজা উপভোগ করেছে। সেই অনুভূতিটা আবার ফিরে পেতে চান এপরপর থেকে। তিনি খুশি এতদিন ক্রিকেট খেলে যা যা প্রাপ্তি ঘটেছে এতদিন। জিতেছেন অ্যাসেজ, ৫০ ওভারের বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ। ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন। একজন ক্রিকেটার এর বেশি কী আর চাইতে পারে এক জীবনে?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *