Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য হরমনপ্রীত কৌরকে ক্যাপ্টেন করে ভারতীয় মহিলা দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও হরমনপ্রীত দলের অধিনায়কের দায়িত্ব ধরে রেখেছেন। স্মৃতি মন্ধনাকে সহ-অধিনায়ক করা হয়েছে এবং দলে শ্রেয়াঙ্কা পাটিলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও তাঁর খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। ২০২৩ সালে চিনের হ্যাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের আগের আসরে সোনা জেতার সুবাদে ভারতীয় মহিলা দল এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্বকাপ দল থেকে একমাত্র উইকেটকিপার-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াকে বাদ দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় জি কামলিনিকে দলে নেওয়া হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন গোড়ালির চোটের কারণে ছিটকে পড়া শ্রেয়াঙ্কা পাটিলকেও দলে রাখা হয়েছে, তবে তাঁর খেলার বিষয়টি ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে। ব্যাটিং লাইনআপে হরমনপ্রীতের পাশাপাশি থাকবেন মন্ধনা, শেফালি ভার্মা, জেমিমাহ রডরিগেজ ও রিচা ঘোষ; অন্যদিকে বোলিংয়ের মূল দায়িত্ব সামলাবেন দীপ্তি শর্মা, রেণুকা সিং, শ্রী চরনি, অরুন্ধতী রেড্ডি ও নন্দিনী শর্মা।

বিসিসিআই তাদের প্রেস রিলিজে বলেছে, ‘‘মহিলা নির্বাচক কমিটি ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য ভারতের দল নির্বাচন করেছে; এই গেমস ২০২৬ সালের সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চিনের হ্যাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জেতার সুবাদে ভারতীয় মহিলা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এই প্রতিযোগিতায় অংশ নেবে।’’

এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেট কিপার), জি. কমলিনী (উইকেট কিপার), ভারতী ফুলমালি, শ্রীচরনি, রেনুকা ঠাকুড়, ক্রান্তি গৌর, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাটিল (অনিশ্চিত), রাধা যাদব, নন্দনি শর্মা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *