Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের নকআউটে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এটা ধরে নিয়ে, ৩ জুলাই রাউন্ড অফ ৩২য়ের ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে দেবে লামিনে ইয়ামালের দল। শেষ ষোলোয় সেক্ষেত্রে দেখা হবে ফ্রান্স-‌স্পেনের। আর এই মোকাবিলা নিয়ে এতটুকু ভীত নন স্পেনের তারকা বিস্ময় ফুটবলার লামিনে ইয়ামাল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২২ কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্সকে ফেবারিট ভাবতে নারাজ তিনি। বরং গত ইওরো কাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর কথা উল্লেখ করে ইয়ামালের হুঙ্কার, ফ্রান্সকে ভয় পাই না। আমরা দু’‌দলই সমান জায়গায় দাঁড়িয়ে। শেষপর্যন্ত বিশ্বকাপটা আমরাই জিতব।

ইয়ামালের গলায় আত্মবিশ্বাসের সুর দিদিয়ের দেশঁর ফ্রান্সের মোকাবিলার আগে। প্রতিপক্ষ দলে এমবাপের মতো গোলস্কোরার থাকতেও ইয়ামালের বক্তব্য, ‘‌ বিশ্বে এমন কোনও দল দল নেই, যাকে হারানো সম্ভব নয়। ফ্রান্স আমাদের থেকে ভাল বলে মনে করি না। ওরা ইওরো চ্যাম্পিয়নশিপের পর আমাদের হারাতে পারেনি। কেউ ফেবারিট নয়। কে আমাদের থেকে এগিয়ে নেই। যখন টুর্নামেন্ট আসে, তখন থেকে ভাবতে শুরু করি, সেটা আমরাই জিতব। একইরকম অনুভূতি হচ্ছে এবার বিশ্বকাপ খেলতে এসে। বিশ্বকাপটা আমরাই জিতব এই বিশ্বাস জন্মেছে।’‌

কেপ ভার্দের সঙ্গে গোলশূণ্য ড্র দিয়ে চলতি বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্পেন। পরের ম্যাচে সৌদি আরবকে ৪-‌০ গোলে হারায় ছন্দে ফিরে। গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ১-‌০ গোলে জিতে রাউন্ড অফ ৩২য়ে জায়গা করে নেয়। এবার সামনে অস্ট্রিয়া। ফ্রান্সের কথা আপাতত মাথা থেকে সরিয়ে রেখে অস্ট্রিয়া ম্যাচে ফোকাস করছেন ইয়ামাল। বিশ্বকাপে খেলতে নামার আগে অনেকটা সময় চোটের জন্য বাইরে কাটিয়েছিলেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা আর মাথায় রাখছেন না ইয়ামাল। তাঁর মতে, ওগুলো এখন অতীত, অর্থহীন। তাকাতে হবে সামনের দিকে। আমি মাথা ঠান্ডা রেখেই বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে তৈরি। বাড়তি উত্তেজনা বা আবেগ দেখাই না। আমি কথায় কথায় কাঁদি না। চোট পেলে কাঁদি। মাকে কাঁদতে দেখলে কাঁদি। আমি যদি বিশ্বকাপও জিতি, কাঁদব না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *