Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ অস্ট্রিয়াকে অনায়াসেই ৩-‌০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেছে স্পেন। প্রিকোয়ার্টারে সামনে পর্তুগাল। লুই দে লা ফুয়েন্তের দল স্পেন মিকেল ওয়ারজাবালের ২ ও পেড্রো পোরোর এক গোলে রালফ রাঙ্গনিকের দলকে হারিয়ে জয়ের ছন্দ অটুট রেখেছে। অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরুতে পিছিড়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে ২-‌১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। এতে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর সতীর্থদের লামিনে ইয়ামালের স্পেনের মোকাবিলা করার আগে।

সোমবার ডালাসে স্পেন-পর্তুগাল ম্যাচের পরই বোঝা যাবে রোনাল্ডোর সেটাই দেশের জার্সিতে জীবনের শেষ ম্যাচ হবে কিনা?‌ ৪১ বছরের রোনাল্ডোর এটা ষষ্ঠ বিশ্বকাপ। ৪ বছর বাদে রোনান্ডোর বয়স হবে ৪৫। তাঁর পক্ষে মরক্কো, পর্তুগাল ও স্পেনের মাঠে আয়োজিত বিশ্বকাপে খেলা সম্ভব হবে, এমনটা অতিবড় ভক্তও ভাবছেন না। সেখানে ১৮ বছরের ইয়ামালের এটা প্রথম বিশ্বকাপ। তাঁর সামনে এখন গোটা ফুটবল জীবন পড়ে। চোট সমস্যা বাধা সৃষ্টি না করলে, তাঁর সামনে একাধিক বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। রোনাল্ডোর কাছে এটাই শেষ সুযোগ। এবার না হলে নেভার।

ইয়ামালের কাছে প্রশ্ন ছিল, প্রিকোয়ার্টারফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও পর্তুগালের মুখোমুখি হওয়া নিয়ে আপনার অনুভূতি কী?‌ জেতার ব্যাপারে কতটা আশাবাদী?‌ ইয়ামালের জবাব, ‘‌ আমাদের খেলায় উন্নতি ঘটাতে হবে। আক্রমণের ঝাঁজটাও বাড়ানো জরুরি। তবে নিজেদের ক্ষমতা আমরা জানি। আমরা স্পেন। এটা আমাদের মাঠে খেলে দেখাতে হবে। নিজেদের ওপর সে বিশ্বাস আছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলাটা সম্মানের। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য আমি ফোকাসড। ওই ম্যাচ নিয়ে ভীত নই।’‌

অস্ট্রিয়ার বিরুদ্ধে স্পেনের তৃতীয় গোলের পর গ্যালারিতে থাকা ইয়ামালের ভাইয়ের সেলিব্রেশনের ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পারিবারিক সেই সেলিব্রেশন প্রসঙ্গে ইয়ামালের প্রতিক্রিয়া, ‘‌ ভাইকে ওভাবে গোল সেলিব্রেশন করতে দেখে খুশি। আমার মা সারাজীবন যে স্বপ্ন দেখে এসেছেন, সেটা এখন উপভোগ করছেন। এটা আমার কাছে একটা বিশেষ অনুভূতি, বড় প্রাপ্তি। আমার ভাই, আমার কাছে ছেলের মতো। পাগলের মতো ভালবাসি ওকে। তাই ও যখন আনন্দ পায়, তখন আমার মনটাও খুশিতে নাচে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও ও যেন সেই আনন্দটা করতে পারে, সেই চেষ্টা করতে হবে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *