অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। ছবি বিসিসিআই
অলস্পোর্ট ডেস্ক: ছয় বল বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ৪ উইকেটে জিতে নিল ইংল্যান্ড। আর এর সঙ্গেই আবারও হারের মুখ দেখতে হল শ্রেয়াস আইয়ারের ভারতকে। ভারতীয় দলে ফেরার পর এবং অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর শ্রেয়াস আইয়ারের সময়টা এখনও বেশ খারাপ যাচ্ছে। ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়াস। তবে প্রথমেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং। অভিষেক হওয়া বৈভব সূর্যবংশী এদিন প্রত্যাশা পূরণ করতে পারেননি। যার ফল ওপেনিং জুটিতে শক্ত ভিত তৈরি করতে ব্যর্থ হয় ভারত। ২০ ওভারে ১৯০-৭-এ শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
এদিন অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। তবে অভিষেক ম্যাচে মাত্র ১৪ রান করে আউট হয়ে যান অভিষেক। আর এক ওপেনার অভিষেক শর্মা ২৪ বলে ৪৩ রান। এর পর তিন ও চার নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার। যদিও বড় রানে পৌঁছতে পারেননি কেউই। যা ভারতের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারত। শ্রেয়াস আইয়ার ৩৭ ও ঈশান কিষাণ ৪৯ রান করে আউট হয়ে যান। কেউ ব্যাট হাতে হাফসেঞ্চুরির গন্ডিও পেরতে পারেননি।
এছাড়া শিবম দুবে ৫, অক্ষর প্যাটেল ২, হর্ষিত রানা ৬ রান করে আউট হয়ে যান। ২৪ রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। জয়ের জন্য ভারতীয় ব্যাটারদের ১৯০ রান যথেষ্ট ছিল না। ইংল্যান্ডের হয়ে স্যাম কারান ৩, জোফরা আর্চার, উইল জ্যাকস ও লিয়াম ডওসন একটি করে উইকেট নেন।
১৯১ রানের লক্ষ্যে নেমে শুরুতে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। রানের খাতা না খুলেই ফিরে যান দুই ওপেনার ফিল সল্ট ও জোস বাটলার। ১ রানে ২ উইকেট পড়ে গেলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। এর পরের তিন ব্যাটার ইংল্যান্ডকে জয়ের কাছে পৌঁছে দেন। অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ১৫ বলে ৩৯ রান করেন।৩৯ রান করেন টম ব্যান্টন। ৭৬ রানে অপরাজিত থাকেন জ্যাকব বেথেল। এছাড়া উইল জ্যাকস ৯ ও ও স্যাম কারান ৭ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। ১০ রানে অপরাজিত থাকেন জোফরা আর্চার। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে নেয় ইংল্যান্ড।
ভারতের হয়ে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্থী ও অক্ষর প্যাটেল। ম্যাচের সেরা জেকব বেথেল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
