Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলি-র মতো বড়ো মাপের ক্রিকেটারকে এখনও ছোট ছোট আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। ম্যাচের শুরু থেকে বোলিং এবং ব্যাটিং-এ অসাধারণ দক্ষতা দেখিয়েছে ভারত। প্রথম থেকেই চাপে রেখেছে বিপক্ষ দলকে।

ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বিরাট তাঁর প্রথম বাউন্ডারি হাঁকিয়ে আনন্দে লাফিয়ে পড়েন। তাঁর উচ্ছ্বাস দেখে বোঝা দায় তিনি দিনের প্রথম বাউন্ডারি হাঁকালেন না শতরান পূরণ করলেন। কভার দিয়ে ভারতীয় ক্রিকেটার বলটাকে ছুড়ে দেয় বাউন্ডারির দিকে। তাঁর অসাধারণ শট ফিল্ডারের হাতের নাগালের বাইরে বেরিয়ে বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলে।

শত চাপের মধ্যেও কোহলি যে কোনও ম্যাচ উপভোগ করে খেলেন। এদিনও তার অন্যথা হল না। ইনিংসের প্রথম চার মেরে দু’হাত ওপরে তুলে তিনি সেলিব্রেট করলেন ডমিনিকায়। বিরাটের কার্যকলাপ দেখে ধারাভাষ্যকর ইয়ান বিশপও না হেসে থাকতে পারলেন না। ৮১তম ডেলিভারিতে তিনি ইনিংসের প্রথম বাউন্ডারিটি হাঁকালেন।

দ্বিতীয় দিনের শেষে ভারতের পক্ষেই থাকল ম্যাচ। এরই সঙ্গে তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল তাঁর অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন। কোনও উইকেট না হারিয়ে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৮০। দ্বিতীয় দিনে সেখান থেকে ম্যাচ শুরুর পর দুই ওপেনারই তাঁদের সেরাটা দিয়ে স্কোর বোর্ডে রান বাড়িয়ে নেয়। রোহিত-যশস্বীর ব্যাটিং চাপে ফেলে দেয় ক্যারিবিয়ানদের।

দ্বিতীয় দিনের শুরুতে থেকেই দ্রুত রান তুলতে থাকে এই দুই ভারতীয় ওপেনার। ম্যাচ শুরু হতেই অর্ধশত রান করে ফেলেন যশস্বী এবং ৩৮ ওভারে শত রান আসে রোহিতের। তাঁদের দু’জনের পার্টনারশিপ ভাঙতে অনেক কাঠখড় পোড়াতে হল ক্যারিবিয়ান বোলারদের। ন’জন বোলার এদিন বল করেছে। শেষে অলিক অ্যথানেজের বলে আউট হন রোহিত শর্মা। ১০৩ রান করে মাঠ ছাড়লেন তিনি।

অন্যদিকে মাত্র ১১ বল খেলে আউট হলেন শুভমন গিল। দ্বিতীয় দিনের শেষেও ম্যাচে টিকে ছিলেন যশস্বী জয়সওয়াল। ১৬২ রানে ভারত ক্যারিবিয়ানদের থেকে এগিয়ে রয়েছে। এখন দেখার এত বড় রানের ধাক্কা সামলাতে পারবে কিনা ক্যারিবিয়ানরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *