ছবি: ফিফা ওয়ার্ল্ড কাপ
অলস্পোর্ট ডেস্ক: নিউ জার্সির মাঠে আর্জেন্টনা ও স্পেনের মধ্যে বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচের জন্য রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনিসিচ। তাঁর সঙ্গে সহকারীর ভূমিকায় থাকবেন টমাস ক্লাসনিক ও আন্দ্রে কোভাসিচ। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের জন্য নির্বাচিত হওয়ার খবর ও হাতে কিটস পেয়ে যখন আবেগাক্রান্ত ভিনিসিচের চোখে জল,তখন তাঁর নাম জানার পর থেকেই আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। আসলে ভিনিসিচের রেফারিংয়ে আর্জেন্টিনার অতীত ফল সুখদায়ক নয় বলে।
ভিনিসিচ যে আর্জেন্টিনার অনেক ম্যাচে বাঁশি মুখে মাঠে ছিলেন তা নয়, কিন্তু মেসি ফ্যানরা ভোলেননি ভিনিসিচের রেফারিংয়ে ২০২২ কাতার বিশ্বকাপে ২২ নভেম্বর লুসেইল স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে হারটা। ভিনিসিয়াচ ওই ম্যাচে ৮ মিনিটের মাথায় আর্জেন্টিনার অনুকূলে পেনাল্টি দেন। মেসি গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। ওই ম্যাচে সৌদি আরবের ৬জনকে হলুদ কার্ড দেখান। কিন্তু সেদিন ম্যাচের ফল শেষপর্যন্ত আর্জেন্টিনার অনুকূলে যায়নি। দ্বিতীয়ার্ধে সৌদি আরব দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়ে ২-১ গোলে ম্যাচ জিতেছিল। তাতে অনেকের মনে হয়েছিল আর্জেন্টিনার জন্য সেটা অশনি সংকেত। তবে ওটাই শাপে বর হয়েছিল আর্জেন্টিনার। পরপর ম্যাচ জিতে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছিলেন মেসি ও তাঁর সতীর্থরা। এবার অবশ্য ভিনিসিয়াস ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন ম্যাচে বাঁশি মুখে মাঠে নামবেন। আর্জেন্টিনা সমর্থকদের জন্য তিনি ফাইনালে কতটা শুভ হবেন সেটাই এখন দেখার
ভিনিসিচ অবশ্য স্পেনের ম্যাচ বেশি খেলিয়েছেন। ২০১৭ সালে কলম্বিয়ার বিরুদ্ধে স্পেনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাঁশি মুখে মাঠে ছিলেন। ইওরো ২০২০য়ে সুইডেন-স্পেন ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন তিনি। ২০২৩ উয়েফা নেশনস লিগ সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে স্পেনের ম্যাচও খেলিয়েছিলেন ভিনিসিচ। তখনও স্পেনের জার্সিতে খেলা শুরু করেননি ইয়ামাল। ২০২৪ ইওরো কাপে ইতালিকে ১-০ গোলে স্পেনের জয়ে লামিনের খেলা ম্যাচে ভিনিসিচ রেফারি ছিলেন। ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের সেমিফাইনাল ম্যাচেও বাঁশি মুখে মাঠে ছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে তিনটি বিশ্বকাপের ম্যাচ খেলিয়েছেন ভিনিসিয়াচ। মেক্সিকো ও ইকুয়েডার ম্যাচে ভিনিসিচের রেফারিং চর্চায় চলে এসেছিল। স্লোভিনিয়ান রেফারি সান্তিয়াগো জিমেনেজের সঙ্গে বাকবিতন্ডায় জড়ানোর সময় মুখে হাত চেপে মন্তব্য করায় পিয়েরো হিনকাপিকে লাল কার্ড দেখানোয়। ফিফা নয়া নির্দেশিকায় সাফ বলা আছে, কোনও ফুটবলার মাঠে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ানোকালীন মুখে হাত দিয়ে কিছু বললে তাঁকে লাল কার্ড দেখানোর অধিকার থাকবে রেফারিরি।
সেই ভিনিসিচের দিকে এবার নজর থাকবে আর্জেন্টিনা সহ গোটা ফুটবলবিশ্বের নিউ জার্সিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
