Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ রোহিত শর্মাকে নিয়ে রটনা ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিসিআই। একটি বিশেষ প্রচারমাধ্যম বলেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই ভারতীয় দলের জার্সিতে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার শেষ ম্যাচ হচ্ছে। এতে জল্পনা কল্পনা শাখা প্রশাখা মেলে। ওই প্রচারমাধ্যমটির মত ছিল, ভারতীয় দলের নির্বাচকরা রোহিতকে চির বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টকে মাথায় রেখে। নির্বাচকরা নাকি রেহিতের জায়গায় সুদূরপ্রসারী মনোভাব নিয়ে যশস্বী জয়সওয়ালকে ভাবছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(‌বিসিসিআই)‌ কর্তারা সাফ জানিয়েছেন, এমন কোনও ভাবনা তাঁদের মাথায় আসেনি। বা এসব নিয়ে কোনও আলোচনাই হয়নি।

রোহিত আগেই টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধুই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সঙ্গে যুক্ত। সেই ফরম্যাট থেকে সরানোর যে রটনা হয়েছে, তা ঠিক নয় বলে ব্যাখা করেছেন বিসিসিআই কর্তারা। এসব জল্পনা ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া। তাঁর মতে, ‘‌ প্রচারমাধ্যমে রোহিতের ভবিষ্যত নিয়ে অনেক জল্পনা চলছে। আমি খুব জোরালো ভাবে বলতে চাই, রোহিতের ব্যাপারে কোনওরকম ভাবনা চিন্তা বা আলোচনা হয়নি। বিশেষ করে যেটা রটনা হয়েছে, রোহিত রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে শেষবারের মতো একদিনের ক্রিকেট ম্যাচ খেলতে চলেছে। এটা একেবারেই ঠিক নয়।’‌

বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া বরং জানিয়েছেন, ‘‌ রোহিত শর্মা একদিনের ক্রিকেট সেটআপের মাঝে ভালভাবেই আছে। রোহিত ভারতীয় একদিনের ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড়। এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে যতদিন না নতুন করেল কিছুর ভাবার অবকাশ আসছে। বা অন্য কারণে রোহিতের খেলা নিয়ে সমস্যা দেখা দেয়। এটুকু বলতে পারি লর্ডসের মাঠে রোহিত ভারতের হয়ে শেষ ম্যাচ খেলছে না।’‌

রোহিত ২০২৭ একদিনের বিশ্বকাপে খেলার আগ্রহ ও আকাঙ্খার কথা কখনও লুকোননি। আইসিসি একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে রোহিত এখনও রয়েছেন ৪ নম্বরে। তবে ইংল্যানডের বিরুদ্ধে চলতি সিরিজে তাঁর ফর্মের নানা জল্পনার জন্ম দিয়েছে। তাঁকে চির অবসরে পাঠানোর ভাবনা উসকে দিয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় দলের বর্ষীয়ান ওপেনের রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি একদিনের ক্রিকেট ম্যাচে করেছেন ১১ ও ২৬ রান। চলতি বছরে ৮ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছে ২৪১ রান। গড় ৩০.‌১২। সর্বোচ্চ রান ৭২। যা রোহিতের অতীত ফর্মের তুলনায় অনেকটাই বেমানান। সমালোচকের দল বলাবালি করছেন, রোহিত তাঁর ব্যাটিংয়ের ধার হারিয়ে ফেলেছেন। তাই তাঁর জায়গায় অন্য কাউকে খেলানো হোক এখন থেকে ২০২৭ একদিনের বিশ্বকাপকে সামনে রেখে। আপাতত বিসিসিআইয়ের বক্তব্যে রোহিত কিছুটা স্বস্তি পেতে পারেন, তবে পুরোপুরি পাবেন বলে মনে হয় না নিজের পারফরমেন্সে উন্নতি করতে না পারলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *