Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সদ্য সমাপ্ত ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছেন ভারতের কিংবদন্তী জ্যাভেলিন থ্রোয়ার। শ্রীলঙ্কার রুমেশ পাথিরাজে সোনা জেতায় কেউ কেউ আড়ালে সংশয় প্রকাশ করেছেন নীরজের দক্ষতা নিয়ে। সেসব কানে তুলছেন না নীরজ। বরং সাম্প্রতিক সাক্ষাতকারে জানিয়েছেন, দীর্ঘসময়ের চোট সমস্যা কাটিয়ে ফিরতে গত ১০ মাসে তাঁকে কী কী অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়েছে, সেটা অন্যের পক্ষে বোঝা দূরে থাক, তিনি নিজেও সেটা প্রত্যাশা করেননি।

নীরজের প্রতিক্রিয়া, ‘‌ থ্রো কতদূর গেল সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন সেই দূরত্ব অতিক্রম করতে কতটা ঘাম ঝরাতে হয়েছে, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা আমার থেকে বেসি কেউ জানে না। তাই গ্লাসগোর পারফরমেন্সটা কত দূরে জ্যাভেলিন গেল, সেটা দূরত্বে মাপের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত ১০ মাস আমাকে যেধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা আমি নিজেও কল্পনা করতে পারিনি। নানা ধরনের চোট সারিয়ে, শরীরটাকে তৈরি করে ছন্দে ফেরার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি। যাতে প্রতিযোগিতার আঙিনায় ফিরতে পারি সময়মতো। প্রতিদিন ট্রেণিং করতাম এই সংশয় নিয়ে চলতি মরশুমে প্রতিযোগিতামূল আসরে কি আদৌ নামতে পারব?‌’‌

গ্লাসগো কমনওয়েলথ গেমসে নীরজকে লড়তে হয়েছে শ্রীলঙ্কার নতুন সেনশেসন রুমেশ পাথিরাজে, ২০২৪ অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম, কেশোরাম ওয়ালকট, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডার্সন পিটার্সের সঙ্গে। নীরজ দ্বিতীয় প্রচেষ্টাতেই মরশুমের সেরা ৮৫.‌৮৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে রুপো জয় নিশ্চিত করে ফেলেন। একমাত্র রুমেশ পাথিরাজে তাঁর থেকে বেশি দূরত্বে(‌৮৯.‌৭৫ মিটার)‌ জ্যাভেলিন ছুঁড়ে সোনা জেতেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ট্রেণিং করার সময় চোট পাওয়ার পর ৯ মাস প্রতিযোগিতামূলক মঞ্চ থেকে বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন নীরজ। জুনে দোহা ডায়মন্ড লিগে প্রত্যাবর্তন ঘটেছিল এবার। ২০২১য়ো টোকিওতে সোনা জয়ের পর নীরজ এত দীর্ঘসময়ের জন্য প্রতিযোগিতার বাইরে ছিলেন না। সেটা মনে করেই নীরজ বলেছেন, ‘‌ কম্পিটিশনের মাঠে ফিরতে পেরে খুব ভাল লাগছে। তাও কমনওয়েলথের মতো প্রতিযোগিতায়, যেখানে চ্যালেঞ্জটা ছিল বেশ কঠিন। এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। আমি সকলের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমার ওপর বিশ্বাস হারাননি। ফিজিও ইশানজির কথা বলতে হবে, যিনি দিনরাত খেটে আমাকে ফিট করে তুলেছেন। আমার প্রথম জীবনের কোচ জয় সবসময় আমার পাশে থেকেছেন। আমার পরিবার একইভাবে উৎসাহ জুগিয়েছে খারাপ সময়ে। তারই সুফল মিলেছে।’‌

গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষে নীরজের নজর এখন লুসান ডায়মন্ড লিগ ও সেপ্টেম্বরের জাপান এশিয়ান গেমসে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *