অলস্পোর্ট ডেস্ক: পাঁচ দিনের টেস্ট ম্যাচ চার দিনেই জিতে নিল ভারতীয় ক্রিকেট দল।বুধবার গলে আয়োজক দল শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজ শুরু করল ভারত। প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৬২ রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২৮৪ রান শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেই চেনা ছন্দে পাওয়া যায়নি ভারতকে তবে শ্রীলঙ্কা সেই রানও টপকে যেতে পারেনি। তাদের দ্বিতীয় ইনিংস ২০৬ রানেই শেষ হয়ে যায়। যার ফলে প্রথম ম্যাচ জিতে ভারত আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল।
প্রথম ইনিংসে দেবদূত পাড়িক্কালের সেঞ্চুরি আর কেএল রাহুল ও ধ্রুব জুরেলের হাফ সেঞ্চুরির সৌজন্যে বড় রানে পৌঁছে যায় ভারত। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ৩২ ও কেএল রাহুল ৮২ রান করে ফিরে গেলে ম্যাচের হাল ধরেন দেবদূত পাড়িক্কাল। তাঁর ১৬৭ রানের ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে। তবে রান পাননি শুভমান গিল। ১৬ রান করেই ফিরে যান তিনি। ঋষভ পন্থের ৩৯ষ ধ্রুব জুরেলের ৫১, রবীন্দ্র জাডেজার ১৩, মানব সুথারের ২৪, মহম্মদ সিরাজের ১১ ও প্রসিধ কৃষ্ণার ২ রানের সুবাদে ভারতের রান ৪০০ রানের গন্ডি পেরিয়ে যায়। ১৩ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ৪৬২ রানে অলআউট হয় ভারত।
শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন প্রবাথ জয়সূর্য। তিন উইকেট কেশারা নুয়ানথার। দুই উইকেট নেন আসিথা ফার্নান্ডো। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার তরফেও সেঞ্চুরি হাঁকালেন সোনাল দিনুশা। তাঁকে যোগ্য সঙ্গত নিরোশান ডিকওয়েলার। যদিও দু’জনের কাঁধে ভর করে বড় রানে পৌঁছানো সম্ভব হয়নি শ্রীলঙ্কার। কারণ দলের টপ অর্ডার ভিতটাই তৈরি করতে পারেনি। দলের প্রথম পাঁচ ব্যাটার নিশান ফার্নান্দো ০, লাহিরু উদারা ২৭, দীনেশ চান্ডিমাল ৪, কামিন্দু মেন্ডিস ১৪ ও ধনঞ্জয় দি সিলভা ২১ রান করে ফিরে গেলে সোনাল ও নিরোশান খেলার হাল ধরেন। ১০০ ও ৮০ রান করে ফেরেন দুই ব্যাটার। কিন্তু তাঁরা ফিরে গেলে হাল ধরার মতো কেউ ছিলেন না। ২৮৪ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
ভারতের হয়ে চার উইকেট নেন মানব সুথার। তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা ও একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকেই ব্যাট করতে নেমেছিল ভারত। সেখানে ওপেন করতে নেমে রানের খাতাই খুলতে পারলেন না ওপেনার যশস্বী জয়সওয়াল। এছাড়া কেএল রাহুল ৩৫, দেবদূত পাড়িক্কাল ৪৪, শুভমান গিল ৮, ঋষভ পন্থ ৬৬, ধ্বরুব জুরেল ৭, রবীন্দ্র জাডেজা ৯, মানব সুথার ৯, কুলদীপ যাদব ৫, প্রসিধ কৃষ্ণা ২ রান করে আউট হন। মহম্মদ সিরাজ ২ রান করে অপারিজত থাকেন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৩ রানে।
শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন আসিথা ফার্নান্ডো। তিন উইকেট নেন প্রবাথ জয়সূর্য। দুই উইকেট নেন লাহিরু কুমারা। এক উইকেট ধনঞ্জয় দি সিলভার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লক্ষ্য থেকে অনেকটাই দূরে থেমে যায শ্রীলঙ্কা। যদিও হাতে একটা পুরো দিন ছিল। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে টিকতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটিং। ধনঞ্জয়ের ৫৯ ও সোনালের ৮৪ রান কাজে লাগেনি শ্রীলঙ্কার। ২০৬ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস লক্ষ্য থেকে ১৬৫ রানে পিছিয়েই। এদিন ভারতের হয়ে ছয় উইকেট নেন মানব সুথার। দুই উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা। ম্যাচের সেরা দেবদূত পাড়িক্কাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
