অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০২৬ আইচি-নাগোয়া গেমসে তাদের অভিয়ান শুরু করবে ২৮ সেপ্টেম্বর, মহিলা ক্রিকেট দলের তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর। বাছাই তালিকার ওপরের দিকে থাকার কারণে ভারতীয় পুরুষ ও ক্রিকেট মহিলা দল সরাসরি কোয়ার্টারফাইনাল থেকে এশিয়াডে খেতাব জয়ের লড়াই শুরু করবে। পুরুষ দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার ও মহিলা দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাউর। হ্যাংঝৌতে দুই দলই চ্যাম্পিয় হয়েছিল।
কোয়ার্টারফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিপক্ষ জাপান। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে সোনা জেতার লড়াইয়ে কারোগি অ্যাথেলেটিক পার্কের মাঠে থাকছে জাপান ছাড়াও শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, চীন, থাইল্যান্ড। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোয়ার্টারফাইনাল প্রতিপক্ষ নির্ভর করছে গ্রুপ এ-তে আফগানিস্তান, জাপান ও নেপালের মধ্যে লড়াইয়ে দ্বিতীয় স্থান কে পায়, তারওপর। পুরুষ ক্রিকেটে ভারতীয় দল ছাড়াও বাছাই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। মহিলা ক্রিকেট দলের সেমিফাইনাল ২০ সেপ্টম্বর, ব্রোঞ্জ পদক ও ফাইনাল ম্যাচে ২২ সেপ্টেম্বর। পুরুষ ক্রিকেট দলের সেমিফাইনাল ১ অক্টোবর, ব্রোঞ্জ পদক ও ফাইনালের ম্যাচ ৩ অক্টোবর।
টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ও প্যারিস অলিম্পক্সে রুপোজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নেতৃত্বে ৭৩ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দল ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমস অংশ নেবে। জাপানের মাটিতে নীরজের সামনে এশিয়াডে সোনা জয়ের হ্যাটট্রিক করার হাতছানি। ১০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠেয় আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২০২৩ হ্যাংঝৌ এশিয়াডে পদকজয়ী ভারতীয় ১৬ জন অ্যাথলিটের সামনে সাফল্য ধরে রাখার বাড়তি চ্যালেঞ্জ।
আইচি-নাগোয়া এশিয়াডে জ্যাভেলিন থ্রোতে নীরজের সঙ্গে থাকছেন রোহিত যাদব। ভারতীয় এই জ্যাভেলিন থ্রোয়ার সম্প্রতি ভুবনেশ্বর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সিলভার লেভেল কন্টিনেন্টাল টুর মিটে ৮৭.৬৮ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নজর কেড়েছেন। ভারতীয় দলে রয়েছেন হ্যাংঝৌ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন অবিনাশ সাবলে, তেজিন্দার পাল সিং তুর, পারুল চৌধুরি, অন্নু রাণী। তাঁদের সামনে আইচি-নাগোয়া গেমসে পদক জয়ের নতুন চ্যালেঞ্জ।
পুরুষ ৩০০০ মিটার স্টিপলচেজে সোনাজয়ী ও ৫০০০ মিটারে রুপোজয়ী অবিনাশ সাবলের সামনে আইচি-নাগোয়া গেমসে পদকজয়ের লড়াইটা বিশেষ গুরুত্বপূর্ণ চোটের জন্য দীর্ঘসময় প্রতিযোগিতার বাইরে থাকার পর। তেজিন্দার পাল তুলের কাছেও শট পাট ইভেন্টে পদক জয়ের হাতছানি। পারুল চৌধুরি এশিয়ান গেমসের দলে মহিলাদের ১৫০০ মিটার, ৫০০০ মিটার ও ৩০০০ মিটার স্টিপলচেজের জন্য নির্বাচিত হয়েছেন। হ্যাংঝৌতে সোনাজয়ী পুরুষ দলের অন্যতম সদস্য রাজেশ রমেশ এবারও নির্বাচন পেয়েছেন।
হ্যাংঝৌতে পদকজয়ী জ্যোতি ইয়ারাজি, মুরলী শ্রীশঙ্কর, তেজস্বিন শঙ্কর, গুলভীর সিং,মহম্মদ আফজল, অ্যানসি সোজান, প্রভীন চিত্রাভেল, ও ভিথ্যা রামরাজও রয়েছেন আইচি-নাগোয়ার ভারতীয় দলে। সম্প্রতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাঁপায়ে দুটি স্ট্রেস ফ্র্যাকচার হওয়া সত্ত্বেও তেজস শীর্ষে ১১০ মিটার হার্ডলসের জন্য ২০২৬ এশিয়াডের জন্য নির্বাচিত হয়েছেন।
২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় দল ৬টি সোনা, ১৪ টি সোনা, ৯টি ব্রোঞ্জ মিলিয়ে ২৯টি পদক জিতেছিলেন। আইচি-নাগোয়া গেমসে ভারতের লক্ষ্য সেই পদকসংখ্যা ছাপিযে যাওয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
