Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ অসাধ্যসাধন করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে, আর সব মিলিয়ে চতুর্থবার কলম্বোর মাঠে অকল্পনীয় লড়াইয়ের জোরে ফলোঅন করেও টেস্ট ম্যাচে হার বাঁচালেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ফলোঅন করার পর প্রথম ইনিংসে ২১৩ রানে পিছিয়ে থেকেও দুরন্ত লড়ে বৃহস্পতিবার কলম্বোর মাঠে দ্বিতীয় টেস্ট ম্যাচে এক ঐতিহাসিক স্মরণীয় ড্র ছিনিয়ে নিয়েছেন তাঁরা ভারতের বিরুদ্ধে। তবে প্রথম টেস্ট জয়ের সুবাদে ২ ম্যাচ সিরিজ ১-‌০ ফলে জিতে নিয়েছে ভারত।

উল্লোখযোগ্য বিষয় হল, এর আগে ২৭ টেস্টে ফলোঅনের সম্মুখীন হয়ে ২৪ বারই হারের মুখ দেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। যার মধ্যে ভারতের বিরুদ্ধে ৮টি ক্ষেত্রে প্রত্যেকটিতেই হেরেছিল ফলোঅন করে। কিন্তু এবার কলম্বোতে সেই হারের রেকর্ড রুখে দিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা দাঁতে দাঁতে চেপে খেলে, বলা ভাল দলের ব্যাটাররা।

ভারতীয় ক্রিকেট দল ৯ উইকেটে ৫০৯ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৯০ রানে। অর্থাৎ শ্রীলঙ্কা পিছিয়ে ছিল ২১৯ রানে। ভারত ফলোঅন করায় শ্রীলঙ্কা দলকে। ইনিংসে হার বাঁচাতে সেই রান তো তুলতেই হত শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৬ উইকেটে ২২৯ রান তুলে ধুঁকছিল তারা। একটা সময় পর্যন্ত মনে হয়েছিল শ্রীলঙ্কার হার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শ্রীলঙ্কার দুই ব্যাটার সোনাল দিনুশা(‌অপরাজিত ১৩৩)‌ ও কেশরা নুয়ানথা(‌৪৬)‌ হার মানতে চাননি। দুই ব্যাটার সপ্তম উইকেটের জুটিতে ১১২ রান যোগ করে শ্রীলঙ্কার হার বাঁচানোর লক্ষ্যে বড় ভূমিকা নেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের রান ৯ উইকেটে ৪২৯য়ে পৌঁছতে দু’‌দলের অধিনায়ক সম্মানজনক ড্রয়ের প্রস্তাব মেনে নেন।

সোনাল দিনুশার কাছে কলম্বো টেস্ট সবদিক থেকেই স্মরণীয় হয়ে থাকল। প্রথম ইনিংসেও ১০৩ করেছিলেন তিনি। শুধু তাই গলে প্রথম টেস্টেও ১৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। দুই টেস্ট সিরিজে তিনটি শতরান করে নিজের দক্ষতার ছাপ রাখলেন সোনাল দিনুশা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...