Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ মোহনবাগান সুপার জায়ান্টের সবুজ মেরুন জার্সি গায়ে চাপাতে সোমবার কলকাতা আসছেন স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইন। এসেই মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়বেন তিনি। ৩২ বছরের এরউইনের সঙ্গে ক্লাবের চুক্তি একবছরের। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এরউইন মূলত বক্স স্ট্রাইকার। গোল করায় পারদর্শী। প্রতিপক্ষ রক্ষণকে শক্তি ও স্কিলের সাহায্যে চাপে ফেলতে দক্ষ। উচ্চতা বেশি হওয়ার কারণে সেটপিসে গোল করার বাড়তি ক্ষমতা রাখেন।

এরউইন গতবছর জর্জনের আল ফয়জলি ক্লাবে ছিলেন। তার আগে স্কটিশ ও ইংলিশ লিগের অনেক ক্লাবের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন। বিশ্বের নামী ক্লাব মাদারওয়েল, লিডস ইউনাইটেড, বারি এফসি, ট্র‌্যাক্টর এফসির জার্সিতে নজর কাড়েন। এখন এরউইন মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ায় দলের সঙ্গে শক্তি যেমন বাড়ল, তেমন সবুজ মেরুন কোচ পানোসের হাতে বিকল্প ফুটবলার ব্যবহারের সুযোগও এল।

মোহনবাগানের হয়ে চুক্তিবদ্ধ হওয়ার পর এরউইনের প্রতিক্রিয়া, ‘‌ ভারতীয় কোনও দলে এই প্রথমবার খেলতে আসছি। ভারতের বেশ কয়কটি আইএসএল ক্লাবের হয়ে খেলার প্রস্তাব ছিল আমার কাছে। কিন্তু মোহনবাগান যেহেতু ভারতের সেরা ক্লাব, তাই ওদের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছি। এখানে খেলে যাওয়া স্কটিশ ফুটবলার বন্ধুদের মুখে শুনেছি, মোহনবাগান পেশাদারিত্ব ও দর্শনর দিক থেকে বিশ্বের যেকোনও ফুটবল দলকে টেক্কা দিতে পারে। তাছাড়া সাফল্য ও ঐতিহ্যের দিকে থেকেও মোহনবাগান এসজি সকলের ওপরে। এই ক্লাবের সদস্য-‌সমর্থকদের আবেগ ও উন্মাদনা আমাকে সবুজ মেরুন জার্সি গায়ে চাপাতে বাড়তি উৎসাহ জুগিয়েছে। নিয়মিত ট্রেণিংয়ের মাঝেই ছিলাম। আশা করছি, দলের বাকিদের সঙ্গে দ্রুত বোঝাপড়া গড়ে তুলতে পারব। চেষ্টা করব নিজের সেরা দিয়ে দলকে ট্রফি এনে দিতে, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...