Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের গুকেশ ডি ও চ্যালেঞ্জের উজবেকিস্তানের জাভোখির সিনডারভ ২২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর, ২০২৬ অনুষ্ঠেয় ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি হবেন জেনেভায়। ১৪টি ঐতিহাসিক ক্লাসিকাল গেমের লড়াইয়ে যে আগে ৭.‌৫ পয়েন্ট পাবে, সেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবরে অধিকারী হবে। তবে যদি দুই দাবাড়ুর পয়েন্ট সমান অর্থাৎ ৭-‌৭ হয়ে যায ১৪ গেম শেষে, তাহলে ১২ ডিসেম্বর টাইব্রেকারের মাধ্যমে বিশ্ব খেতাবের নিষ্পত্তি ঘটবে।

প্রতি গেমের ক্ষেত্রে একটা ফরম্যাট থাকছে। প্রথম ৪০টি চালের জন্য ১২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। বাকি গেমের জন্য সময় রাখা হয়েছে ৩০ মিনিট। ৪১ মভ থেকে প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ডের বাড়তি সময় পাবেন প্রতিযোগীরা।

কোনও দাবাড়ুই ব্ল্যাক নিয়ে খেলা খেলোয়াড়ের ৪০তম মুভের আগে ড্রয়ের প্রস্তাব দিতে পারবেন না। বা ড্রয়ে রাজি হতে পারবেন না। একমাত্র ড্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন চিফ বা ডেপুটি চিফ আর্বিটার যদি তিনি দেখেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে পরপর তিন চালের বা কোনমতোই ম্যাচের হার-‌জিত সম্ভব নয়।

১৪ গেমের খেলায় দুই প্রতিযোগী ৭-‌৭ পয়েন্টে থাকলে, টাইব্রেকারে প্রথমে ১৫ মিনিট কের ৪ গেমের র‌্যাপিড প্লেঅফ হবে। যাতে ১০ সেকেন্ড করে বাড়তি সময় মিলবে প্রতি মুভে। তাতেও যদি ফলাফলের নিষ্পত্তি না হয়, তখন সেকেন্ড র‌্যাপিড প্লে অফ হবে। ২টি করে গেমে খেলা হবে ১০ মিনিটের, যাতে ৫ সেকেন্ড অতিরিক্ত সময় মিলবে চাল দেওয়ার। এতেও নিষ্পত্তি না হলে ৩ মিনিটের ২টি গেমের ব্লিৎজ প্লে অফ খেলা হবে। সঙ্গে ২ সেকেন্ডের অতিরিক্ত সময় চাল দেওয়ার। এরপরও ফলাফল টাই থাকলে, সাডেন ডেথের সাহায্য নেওয়া হবে। একটি ৩+‌২ ব্লিৎজ গেম খেলা হবে। প্রতিটি ড্রয়ের পর ঘুঁটির রং বদল ঘটবে দুই দাবাড়ুর। এটা চলতে থাকবে, যতক্ষণ না একজন জিতছে, অন্যজন হারছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...