Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ও লিওনেল মেসির হাতে কাপ তুলে দেওয়ার পিছনে বড় অবদান ছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। ফিফা ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার গোলের নীচে তিনি ছিলেন মস্ত ভরসা। চ্যাম্পিয়ন না হলেও আর্জেন্টিনার রানার্স হওয়ার পিছনে তাঁর ভূমিকা ছিল। সেই এমিলিয়ানো মার্টিনেজ এভার্টনের বিরুদ্ধে ২-‌০ গোলে চেলসির জেতা ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান। ৬৬ মিনিটের মাথায় কিয়েরনান দিউসবারির ফ্রিকিকের ক্রশ বক্সে এলে জারাদ ব্রান্থওয়েটের সঙ্গে বল দখলের লড়াইয়ের সংঘর্ষে মার্টিনেজ চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাময়িক জ্ঞান হারান। চোট এতটাই মারাত্মক ছিল, মাঠের মাঝে প্রাথমিক শুশ্রুষার জন্য ১০ মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি। তারপর কিছুটা ধাতস্থ হলে মার্টিনেজকে স্ট্রেচারে করে মাঠ খেকে বের করে মাঠের ধারে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে তুলে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাধ্য হয়েই কোচ জাভি আলোনসো মার্টিনেজের জায়গায় নামান নবীন গোলকিপার মাইক পেন্ডারসকে। ২১ বছর বয়সী গোলকিপার পেনডারসের চেলসি জার্সি গায়ে অভিষেক ঘটল। ম্যাচ শেষ হলেও মার্টিনেজের চোট নিয়ে চিন্তায় ছিল গোটা চেলসি শিবির। ম্যাচের পর জাভি আলোনসো জানান, আর্জেন্টিনার তারকা গোলকিপারের জ্ঞান ছিল চোটের পর। সে অবস্থায় মাঠ ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ওর চোট কতটা গুরুতর তা জানতে সবরকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে।’‌

পরে জানা যায় সংঘর্ষের অভিঘাত এত বেশি ছিল যে মার্টিনেজের চোয়াল ভেঙেছে। আর তার জন্য অস্ত্রোপচার করতে হয়। সেই সফল অস্ত্রোপচার শেষে ৩৪ বছর বয়সী চেলসির গোলকিপার মার্টিনেজ তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘‌ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চেলসি এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। কোনও গোল হজম না করে। আমি সুস্থ হয়ে কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব। আমি অজস্র শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমার দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা। উৎসাহ জুগিয়েছেন এই দুঃসময়ে।’‌

তবে মার্টিনেজ যাই বলুন, পুরো ফিট হয় তাঁর মাঠে নামতে কমপক্ষে ৪০ দিন লাগতে পারে। তার বেশি বই কম নয়। এর অর্থ প্রিমিয়ার লিগের অনেকগুলি ম্যাচ তিনি মিস করবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

1 comment on “ভাঙ্গা চোয়ালে অস্ত্রোপচার এমি মার্টিনেজের, তবু আত্মবিশ্বাসী দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...