Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক মঙ্গলবার এক নজির গড়লেন। সেন্ট জর্জ পার্কের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শতরান করে। বাভুমা দক্ষিণ আফ্রিকা দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন ৪০ রানে ৪ উইকেট খোয়ানোর পর। স্কট বোলান্ড প্রোটিয়ার টপ অর্ডার ব্যাটারদের প্যাভিলিয়ানে ফেরালে রায়ান রিকেলটনের সঙ্গে ৫২ ও মার্কো জানসেনের সঙ্গে ১৩২ রান যোগ করেন বাভুমা। পরে হামারের সঙ্গেও অস্টম উইকেটে ১৮২ রান। বাভুমার শতরান টেস্ট ক্রিকেটে পঞ্চম, যা তাঁকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড ভাঙতে সাহায্য করেছে।

বাভুমা হলেন সবচেয়ে বয়স্ক অধিনায়ক যিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছেন।বাভুমার বয়স ছিল ম্যাচের আগে ৩৬ বছর ১৫৪ দিন। রোহিত শর্মা শতরান করেছিলেন ২০২৩ সালে নাগপুর টেস্টে ৩৫ বছর ২৮৫ দিন বয়সে। বাভুমা হলেন চতুর্থ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছেন। এর আগে শতরান করেছিলেন গ্রেম স্মিথ, জ্যাক কালিস, ফ্যাফ ডু প্লেসি।

টেমবা বাভুমার ১৭৯, রিকেলটনের ৩১, জ্যানসেনের ৮৫ ও হামারের ৮২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জবাবে অস্ট্রেলিয়া দিনের শেষে ১ উইকেট খুইয়ে ৩ রান করেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...