Cart Total Items (0)

Cart

All Sports
ভারতের মহিলা ক্রিকেট

অলস্পোর্ট ডেস্ক: এক কথায় চমকে দিলেন বাংলাদেশের মেয়েরা। টি২০ সিরিজ আগে জিতে নিয়েছিল ভারতের মেয়েরা। রবিবার ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। যেখানে হারের মুখ দেখতে হল ভারতের মহিলা ক্রিকেট দলের। এদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল হরমনপ্রীত সিং। প্রথমে ব্যাট করে বাংলাদে ৪৩ ওভারে ৪৩ ওভারে ১৫২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৫.৫ ওভারে ১১৩ রানে শেষ হয় যায় ভারতের ইনিংস। বৃষ্টির কারণে ৫০ ওভার খেলা করা সম্ভব হয়নি। খেলা নামিয়ে আনা হয় ৪৪ ওভারে। ৪০ রানে হারতে হয় ভারতকে।

এদিন বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমে মুর্শিদা খাতুন ১৩ ও শার্মিন আখতার কোনও রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর ফর্জানা হক ২৭, নিগার সুলতানা ৩৯, রীতু মনি ৮, রাবেয়া খান ১০, নাহিদা আকতার ২, সুলতানা খাতুন ১৬ ও মারুফা আকতার ৬ রান করে আউট হয়ে যান। চোট পেয়ে মাঠ ছাড়েন স্বর্ণা আকতার। ১২ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। সবার মিলিত উদ্যোগে বাংলাদেশের মেয়েরা ১৫২ রান তুলতে সক্ষম হন। যা ধরে রাখা সহজ ছিল না। একদিনের ক্রিকেটের জন্য এই রান যথেষ্ট কম।

ভারতের হয়ে ৪ উইকেট নেন আমনজ্যোত কৌর। ২ উইকেট নেন দেবিকা বৈদ্য ও ১ উইকেট নেন দীপ্তি শর্মা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল ভারতের ব্যাটিং। দুই ওপেনার প্রিয়া পুনিয়া ১০ ও স্মৃতি মন্ধনা ১১ রান করে আউট হয়ে যান। যার ফলে ভিতটাই শক্ত হয়নি। সেই ভিতের উপর আর কেউ লক্ষ্যে পৌঁছনোর রান গড়তে পারেননি। তিন নম্বরে নামা ইয়াস্তিকা ভাটিয়া ১৫, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৫, জেমিমা রডরিগেজ ১০, দীপ্তি শর্মা ২০, আমনজ্যোত কৌর ১৫, স্নেহা রানা ০। পুজা ভস্ত্রাকর ৭ ও বারেড্ডি অনুশা ২ রান করে আউট হন। ১০ রানে অপরাজিত থাকেন দেবিকা বৈদ্য। ৩৫.৫ ওভারে ১১৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মারুফা আকতার। ৩ উইকেট নেন রাবেয়া খান। একটি করে উইকেট নেন নাহিদা আকতার ও সুলতানা খাতুন। ডিএলএস মেথডে বাংলাদেশ ৪০ রানে ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা হয়েছেন মারুফা আকতার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *