Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে রবিবার হারিয়ে উইম্বলডন ২০২৩-এর চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। মাত্র ২০ বছর বয়সে প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিলেন ‌তিনি।৩৬ বছরের জকোভিচ ২৪টি গ্রান্ড স্লামের অধিকারী। এদিন পাঁচ সেটের লড়াইয়ে জকোভিচকে হারিয়ে নিজের দ্বিতীয় গ্রান্ড স্লাম জিতলেন আলকারাজ।

বি্শ্বের এক নম্বর শাটলার ম্যাচের শুরুটা তেমন ভাল না করলেও পরে নিজের দিকে ম্যাচ ঘুরিয়ে নেন তিনি। চার ঘন্টা ৪২ মিনিট ম্যাচ চলার পর ১-৬, ৭-৬(৮-৬), ৬-১, ৩-৬ এবং ৬-৪ সেটে ম্যাচ জেতেন তিনি। ইউএস ওপেনের পর এটি তাঁর দ্বিতীয় জয়। এরই সঙ্গে রবিবার তিনি হয়ে ওঠেন তৃতীয় যুব চ্যাম্পিয়ন।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। উইম্বলডনে টানা ২৮ ম্যাচ অপরাজিত। শেষ হেরেছিলেন ২০১৭ সালের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের কাছে। অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফরাসি ওপেন কোনওটাই বাদ নেই জকোভিচের। কিন্তু আলকারাজের কাছে হেরে পর পর আটটি উইম্বলডন জিতে ফেডেরারের রেকর্ড ভাঙার স্বপ্ন পূরণ হল না তাঁর।

জকোভিচ ২০০৮ সালে তাঁর প্রথম গ্রান্ড স্লাম জেতেন। তখন আলকারাজ পুরো পাঁচেও পা দেননি। এদিন ম্যাচ জেতার পর আলকারাজ বলেন, ‘‘আমি জকোভিচের খেলা দেখেই খেলা শুরু করেছিলাম। ওর খেলা আমাকে অনুপ্রেরণা দেয়। আমার জন্মের আগে থেকে জকোভিচ প্রতিযোগিতা জিততে শুরু করে দিয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘আমি ঘাসের মাঠে খেলাটাকে ভালোবেসে ফেলেছি। এটা অসাধারণ।’’

এই জয়ের পর আলকারাজ তৃতীয় স্প্যানিস চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। এর আগে ১৯৬৬ সালে ম্যানুয়েল সান্তানা এবং ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডন জেতেন নাদাল।

এই জয়ের পর রাফায়েল নাদাল টুইটারে আলকারাজকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর এই সাফল্যের জনা তিনি বাহবা জানিয়েছেন তাঁকে এবং এই জয়ের জন্য আনন্দও করতে বলেছেন আলকারাজকে।

এই নিয়ে জকোভিচ ন’নম্বর উইম্বলডন ফাইনাল খেললেন। এর সঙ্গে রয়েছে ৩৫টি মেজর। সেখানে ইউএস ওপেনের পর এটিই আলকারাজের বড় জয়।

খেলার শেষে জকোভিচ আলকারাজের খেলার প্রশংসা করে বলেন, ‘‘তোমার মধ্যে কী অসাধারণ গুণ রয়েছে। শেষ ম্যাচে কী সুন্দর করে সার্ভ করলে তুমি। এ জয় তোমারই প্রাপ্য।’’

প্রথম সেটে আলকারেজ শুরুটা মোটেই ভালো করেনি। প্রথম গেমেই জকোভিচের সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন কিন্তু তা করতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয় গেমে নিজের সার্ভিস ধরে রাখতে পারেননি স্প্যানিশ শাটলার। ২-০ গেমে এগিয়ে যান জকোভিচ। প্রথম সেটে মাত্র একটা গেম জিতে ৬-১-এ সেট জেতেন জকোভিচ।

দ্বিতীয় সেটের দ্বিতীয় গেমে জকোভিচের সার্ভিস ভেঙে দেন তিনি। পরের কিছু গেমে দুজনেই নিজেদের সার্ভিস ধরে রেখেছিল। ফলে ট্রাইব্রেকার পর্যন্ত খেলা পৌঁছোয়। সেখানে ৭-৬(৮-৬) সেটে জিতে জয় তুলে নেন আলকারাজ।

তৃতীয় সেটের প্রথম গেমেই জকোভিচের সার্ভিস ভেঙে দেন আলকারাজ। প্রথম থেকেই নিজের দিকে ম্যাচ ধরে রেখেছিলেন তিনি। ৬-১-এ সেট জেতেন আলকারাজ। পরের ম্যাচে আবার গেমে ফেরেন জকোভিচ। ৩-৬-এ সেট জেতেন তিনি। খেলা গড়িয়েছে পঞ্চম সেট অবধি। ৬-৪-এ সেট জিতে উইম্বলডন ট্রফি হাতে তুলে নেন জকোভিচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *