Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত

অলস্পোর্ট ডেস্ক: প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেই হারের শোধ তুলে নিলেন মেয়েরা। হরমনপ্রীত ও জেমিমার ব্যাটের দাপটে নির্ধারিত ওভারে বড় রান তুলতে সক্ষম হল ভারত। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.১ ওভারে ১২০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ। ১০৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন জেমিমা রডরিগেজ। সিরিজ এখন ১-১। সিরিজ জিততে হলে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে।

প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারর একজন স্মৃতি মন্ধনা শুরুটা ভাল করলেও আর এক ওপেনার প্রিয়া পুনিয়া সঙ্গ দিতে পারেননি। স্মৃতি ৩৬ রানে আউট হওয়ার আগেই মাত্র ৭ রান করে প্যাভেলিয়‌নে ফিরে গিয়েছিলেন প্রিয়া। তিন নম্বরে নেমে বেশি দূর ভরসা দিতে পারেননি ইয়াস্তিকা ভাটিয়াও। ১৫ রান করে রানআউট হয়ে যান তিনি।

এখান থেকেই খেলার হাল ধরেই ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ও জেমিমা রডরিগেজ। হরমনপ্রীত ৫২ রানের ইনিংস খেলেন তাঁর সঙ্গে সমানে সমানে লড়াই দিয়ে অনেকটাই এগিয়ে যান জেমিমা। ৭৮ বলে ৮৬ রানের দাপুটে ইনিংস খেলেন তিনি। তার পর ২৫ রান যোগ করেন হার্লিন দেওল। এছাড়া কোনও রান না করে ফিরে যান দীপ্তি শর্মা। স্নেহ রানার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ৩ রানে অপরাজিত থাকেন অমনজ্যোত কৌর। ৫০ ওভারে ভারত থামে ২২৮-৮।

বাংলাদেশের হয়ে দুটো করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আকতার। একটি করে উইকেট নেন মারুফা আকতার ও রাবেয়া খান। জবাবে ব্যাট করতে নেমে ভারতেরল বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররাক। দুই ওপেনার মুর্শিদা খাতুন ১২ ও শার্মিন আখতার ২ রান করে আউট হয়ে যা‌ন। তিন নম্বরে নেমে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ফরজানা হক। তাঁর ব্যাট থেকে আসে ৪৭ রান।

এর পর আর কেউই বড় রান করতে পারেননি। লতা মণ্ডল ৯, রীতু মোনি ২৭, নিগার সুলতানা ৩, রাবেয়া খান ১, নাহিদা আকতার ২, সুলতানা খাতুন ০ ও মারুফা আকতার ১ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। ৩৫.১ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ৮৬ রানের ইনিংস খেলার পর বল হাতেও চার উইকেট তুলে নেন জেমিমা রডরিগেজ। তিন উইকেট নেন দেবিকা বৈদ্য। একটি করে উইকেট নেনমেঘনা সিং, দীপ্তি শর্মা ও স্নেহ রানা। ম্যাচের সেরা হয়েছেন জেমিমা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *