Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: হঠাৎ গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অকল্যান্ডে। যেখানে ছিল বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপ-এর উদ্বোধনী ম্যাচ। যে কারণে সেখানে আগেই হাজির হয়েছিলেন বিশ্বকাপ খেলিয়ে দেশগুলির মহিলা ফুটবল দল। কিন্তু তার আগেই এই ভয়াবহ পরিস্থিতির সামনে পড়তে হল ফুটহলারদের।

এই ঘটনায় দু’জন সাধারণ মানুষ এবং একজন বন্দুকবাজ মারা গিয়েছে। আমেরিকা থেকে ফিলিপিন্স এবং নরওয়ের খেলোয়াড়রা সবাই উপস্থিত এ শহরে। এর মধ্যেই ঘটে যায় এই ঘটনা। নরওয়ের অধিনায়ক মারেন মজেলদে‌ তাঁর দলকে দুর্ঘটনাস্থল থেকে ৩০০ থেকে ৪০০ মিটার দূরে থাকতে বলেছে। দ্রুতই দুর্ঘটনাস্থলে হেলিকপটার এবং উদ্ধারকারীরা পৌঁছে যায়।

মজোলদে বলেন, ‘‘প্রথমে কী ঘটছে তা কিছুই বুঝতে পারছিলাম না। সৌভাগ্যবশত টিভিতে সব খবর দেখা যাচ্ছিল। তাই আমরা সব জানতে পারি। সবাই নিজেদেরকে শান্ত রেখেছিল সে সময়। আজকের খেলার জন্য আমরা নিজেদের যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।’’

ফিফার তরফ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনার সময় তাঁরা সবসময় প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। তাঁদের কোনও রকম কোনও অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে তাঁরা সবসময় খবর নিচ্ছিল।

ফুটবল দলের দায়িত্বে যারা রয়েছে তারা জানায়, ‘‘প্রতিযোগী দলগুলি এই দুর্ঘটনার খুব কাছে ছিল। তাঁদের ওপর এই ঘটনার প্রভাব পড়তে পারত।’’

নিউজিল্যান্ড সরকার জানিয়েছে নিরাপত্তার দিক থেকে আর কোনও ভয় নেই। যে সময়সূচী আগে থেকে ঠিক করা ছিল সেই অনুযায়ীই খেলা শুরু হবে।

প্রথম বারের জন্য ৩২টি দল মহিলা বিশ্বকাপে অংশ নিয়েছে। একমাস ধরে চলবে এই খেলা। চার বছর আগে ২৪টি দল নিয়ে খেলা হয়েছিল ফ্রান্সে। এই বছর প্রথম দু’দেশে খেলা হবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দু’দেশর মোট নয়টি শহরে খেলার আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড। মাতিল্ডাসরা আশায় আছে ফাইনালে তাঁরা খেলবে। ২০ অগস্ট মহিলা বিশ্বকাপের ফাইনাল। ফুটব‌ল ফ্যানরা এ বছর চায় বিশ্বকাপ জিততে। ১৬ বার চেষ্টার পর তারা মরিয়া হয়ে উঠেছে এ বছর জিততে।

গ্রুপ এ দলের অধিনায়ক আলি রিলি বলেছেন, ‘‘আমাদের কাছে আমাদের লক্ষ্য একদম পরিস্কার। আমরা আমাদের গ্রুপে সফল হবই।’’ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া বহুবার। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কের মহিলা ফুটবল দলের এক অন্যতম সেরা ফুটবলার।

এবার বিশ্বকাপে পুরস্কারের অর্থও বাড়ানোর কথা ভাবা হয়েছে। ২০১৯-এ ফিফা মোট ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল। এখনও পর্যন্ত তারা মোট খরচ করেছে ১৫২ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবারের উদ্বোধনী ম্যাচে সহআয়েজক নিউজিল্যান্ড ১-০ গোলে নরওয়েকে হারিয়ে দেয়। হ্যানা উইলকিনসন গোল করে দলকে জেতান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *