Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করেছেন বিরাট কোহলি । আন্তর্জাতিক ক্রিকেটের ৫০০তম ম্যাচে শতরান করলেন তিনি। একই সঙ্গে আরও নজির গড়লেন তিনি। সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে এগিয়ে গেলেন বিরাট। সেই সঙ্গে ডন ব্র্যাডম্যানের রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঐতিহাসিক রেকর্ড গড়লেন কোহলি। শুক্রুবার তিনি ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন। এর সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ৭৬তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। বিরাট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন আরও আট জন ক্রিকেটার। কিন্তু বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করেছেন। এর সঙ্গে তিনি টেস্টে নিজের ২৯তম শতরান করে ডন ব্র্যাডম্যানের রেকর্ডকে ছুঁয়ে ফেলেছেন।

নজির গড়ার পর কোর্টনি ওয়ালশ বিরাটের প্রশংসা করেছেন। তিনি বলেছেন কোহলি, কিংবদন্তি সচিনকেও ছাড়িয়ে গিয়েছেন। বিরাটকে তিনি সেরা পাঁচ ক্রিকেটারদের মধ্যেই রেখেছেন।

তিনি বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটারদেরমধ্যে আমি কোহলিকে সচিনের পরেই রাখতে চাই। সচিনের জায়গা কেউ কখনও নিতে পারবে না। আমার দেখা ক্রিকেটার মধ্যে তিনি সবার সেরা। আমি এই কিংবদন্তির বিরুদ্ধে খেলেছি তাই বলছি তিনি বিশ্ব সেরা।’’

তিনি আরও বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ভিভ রিচার্ডস সবসময়ই সেরা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন। রিকি পন্টিং এবং স্টিভ ওয়া এই দু’জন ক্রিকেটারদের সঙ্গেও আমি খেলেছি। এঁরা দু’জনেই অসাধারণ। জাভেদ মিয়াঁদাদ, ইংল্যান্ডের গ্রাহাম গচ খুব বেশী ম্যাচ না খেললেও ক্রিসে তাঁদের গুরুত্ব কতটা তা তাঁরা প্রমাণ করেছেন। বিরাটের খেলা দেখে আমার তাঁদের কথা মনে পড়ে গেল। বিরাটকে আমি সেরা পাঁচ ক্রিকেটারদের মধ্যেই রাখব।’’

ওয়েস্ট ইন্ডিজের এই পেসার বলেছেন তিনি যখন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক ছিলেন তখন বিরাট ভারতের অধিনায়ক ছিলেন। ওয়ালশ তাঁর খেলা দেখেছেন এবং সেই সময় তিনি বিরাটের সঙ্গে কথাও বলেছিলেন। তাঁর মতে বিরাট সবদিক থেকেই অসাধারণ।

কোহলিকে নিয়ে তিনি বলেন, ‘‘খেলার খিদেটা ওঁর মধ্যে বরাবরই আছে। ম্যাচে ওঁর অবদান কতটা তা সবসময় ওঁ ফুটিয়ে তোলে। আমি যখন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক ছিলাম কোহলি তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। আমাদের মধ্যে তখন বেশ কিছু কথাবার্তাও হত। ওঁ সবসময় ওঁর সেরাটা দিতে চায়। আরও ভাল পারর্ফম করার জন্য বিরাট সবার থেকে পরামর্শ নিত। ওঁর এই সাফল্য দেখে আমি এতটুকুও আশ্চর্য হয়ে যায়নি। ওঁর কঠোর পরিশ্রমই ওঁকে এই সাফল্য এনে দিয়েছে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *