অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম বাংলাদেশ তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতকে বড় রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু সেই লক্ষ্যে ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। তবে মিডল অর্ডার থেকে খেলার রাশ ধরে নেয় ভারত। তবে শেষটা হয় নাটকীয়ভাবে। একদিনের ম্যাচ ড্র খুব কমই হয়ে থাকে। এক্ষেত্রে তেমনটাই হল। বাংলাদেশের ২২৫ রানের জবাবে ভারতও থেমে গেল ২২৫ রানে। যার ফলে ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে সিরিজও ড্র হয়ে গেল। ম্যাচের সেরা হয়েছেন হার্লিন দেওল।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশ তোলে ৯৩ রান। দুই ওপেনার শামিমা সুল্তানা ও ফর্জানা হক বাংলাদেশের রানের ভিত তৈরি করে দেয়। শামিমা ৭৮ বলে ৫২ রান করেন। অন্যদিকে আর এক ওপেনার ফর্জানা হক সেঞ্চুরি হাকান। ভারতীয় বোলাররা তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। ১৬০ বলে সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ১০৭ রান করেন ফর্জানা। শেষ পর্যন্ত তিনি রান আউট হন।
ক্যাপ্টেন নিগার সুল্তানা ২৪ রান করে আউট হন। রীতু মোনি ২ রান করেন। ২৩ রান করে আউট হন সোভানা মোস্তারি। ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান তোলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ভারতের বোলাররা এই ম্যাচে এক কথায় ব্যর্থ। ভারতের হয়ে দুই উইকেট নেন স্নেহা রানা ও এক উইকেট নেন দেভিকা বৈদ্য।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শাফালি ভর্মা মাত্র ৪ রান করেই আউট হয়ে যান। আর এক ওপেনার স্মৃতি মন্ধনা ৫৯ রান করে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। তিন নম্বরে নামা ইয়াস্তিকা ভাটিয়াও দলকে সাহায্য করতে পারেননি। ৫ রান করে আউট হয়ে যান তিনি। এর পর স্মৃতির সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন হার্লিন দেওল। ভারতকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনিই। ৭৭ রানে রান আউট হন শেষ পর্যন্ত।
ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ১৪ রানে ফিরে যান প্যাভেলিয়নে। এর পর হার্লিনের সঙ্গে ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। দীপ্তি শর্মা ফেরেন মাত্র ১ রানে। তিনিও রান আউট হন। জেমিমা ৩৩ রানে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা ১, অমনজ্যোত কৌর ১০, স্নেহা রানা ০, দেভিকা বৈদ্য ০ ও মেঘনা সিং ৬ রানে আউট হন। ৪৯.৩ ওভারে ভারতের ব্যাটিং শেষ হয়ে যায় ২২৫। বাংলাদেশের হয়ে তিন উইকেট নিলেন নাহিদা আকতার। দুই উইকেট নিলেন মারুফা আকতার। একটি করে উইকেট নিলেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
