কার্লোস আলকারাজ
অলস্পোর্ট ডেস্ক: সদ্য উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ । তাও আবার নোভাক জকোভিচের মতো তারকাকে হারিয়ে। তার পর থেকে টেনিস বিশ্বের চর্চায় তিনি। তাঁর উইম্বলডন জয়ের উৎসব এখো থামেনি। তার মধ্যেই তিনি নেমে পড়েছিলেন হপম্যান কাপে। কিন্তু সেখানে শেষটা ভাল হল না। নিজের সিঙ্গলস ইভেন্ট জিতলেও দেশকে জেতাতে পারলেন না তিনি। যে কারণে সেমিফাইনাল থেকেই স্পেনকে ছিটকে যেতে হল আলকারাজদের।
শনিবার ক্রোয়েশিয়ার বোর্না কোরিককে তিনি তাঁর সিঙ্গলস ইভেন্টে হারিয়ে দেন। উইম্বলডন জয়ের আগে থেকেই আলাকারাজ বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার। সে দিক থেকে দেখতে গেলে যোগ্য হিসেবেই তিনি উইম্বলডন জিতেছেন। এদিনও ক্রোয়েশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে দারুণ লড়াই দেন তিনি। বিশ্বের এক নম্বর আলকারাজ কোরিকের বিপক্ষে ৬-৩, ৬-৭ (৬/৮), ১০-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন।
প্রথম গেম দারুণভাবে জিতে নেওয়ার পর দ্বিতীয় গেমে প্রতিপক্ষ চাপে ফেলে দেন আলকারাজকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও হারের মুখ দেখতে হয় তাঁকে। কিন্তু তৃতীয় এবং শেষ গেমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে খেলায় আর ফিরতে দেননি। যার ফল ১০-৫-এ শেষ গেম জিতে নেওয়া। তাও বিজয়ীর মুকুট পরে মঞ্চ ছাড়া হল না তাঁর।
অন্য ম্যাচে রেবেকা মাসারোভা ডোনা ভেকিকের কাছে ৬-২, ৬-১ গেমে সহজেই হেরে যান। প্রতিপক্ষকে কোনও লড়াই দিতে হয়নি। তাঁর হারই স্পেনকে ফাইনালের পৌঁছতে দেয়নি। এছাড়া মিক্স ডবলসেও হারের মুখ দেখতে হয়েছে স্পেনকে। আলকারাজ-মাসারোভা জুটি কোরিক-ভেকিক জুটির কাছে ৬-১, ৪-৬, ১২-১৪-তে হেরে যায়। তবে স্কোরলাইন বলছে দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ পর্যন্ত।
সুইজারল্যান্ডের বিপক্ষে রবিবারের ফাইনালে খেলতে ক্রোয়েশিয়াকে ৩-০-তে হারাতে হত স্পেনকে। কিন্তু তেমনটা না হওয়ায় হপম্যান কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
