Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ফিক্সচার অনুযায়ী ১৫ অক্টোবর আহমেদাবাদে অত্যন্ত প্রত্যাশিত ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা। তবে সেই সূচি নিয়ে কিছুটা দ্বিধা দেখা দিয়েছে। জানা গিয়েছে, সেই একই দিনে রাজ্যে নবরাত্রি উৎসবের সূচনা হয়। আহমেদাবাদ এবং সমগ্র গুজরাতে নবরাত্রি বিপুল পরিমাণে উদযাপিত হয়। আর সে কারণেই নিরাপত্তা সংস্থাগুলি লজিস্টিক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), তাই হাই-প্রোফাইল এই ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়া সত্ত্বেও এই ম্যাচের জন্য নতুন দিন নির্ধারিত করতে চাইছে বলে জানা গিয়েছে।

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ম্যাচটি এক দিন এগিয়ে ১৪ অক্টোবর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আরও জানিয়েছে যে খেলাটি নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে সরানো হবে না তবুও ম্যাচ একদিন এগিয়ে এলে দর্শকদের পরিকল্পনায় বদল আনতে হবে।

ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে এবং পাকিস্তানের প্রথম দু’টি ম্যাচ ৬ অক্টোবর এবং ১২ অক্টোবর হায়দরাবাদেই। ভারত-পাকিস্তান খেলাকে একদিনে এগিয়ে নেওয়া বাবর আজমের নেতৃত্বাধীন দলকেও প্রভাবিত করতে পারে, যার ফলে হাই-প্রোফাইল সংঘর্ষের জন্য প্রস্তুতির জন্য একটি দিন কম পাবে সঙ্গে একদন কম বিশ্রাম পাবে।

“আমাদের কাছে থাকা বিকল্পগুলি নিয়ে আমরা চিন্তা করছি এবং দ্রুত এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ নিরাপত্তা সংস্থাগুলি আমাদের জানিয়েছে যে ভারত বনাম পাকিস্তানের মতো একটি হাই-ভোল্টেজ ম্যাচ, যার জন্য হাজার হাজার ভক্ত আহমেদাবাদে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ পাশাপাশি একই সময়ে নবরাত্রি উৎসব শুরু হলে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বলে মনে করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে,” নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন।

তবে এই সময় পরিবর্তন বিসিসিআই-এর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিমধ্যেই বিশ্বকাপের এই ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে যা অললাইনে ছাড়া হয়েছিল। পাশাপাশি, এই ম্যাচকে কেন্দ্র করে আহমেদাবাদ শহরের সব হোটেলর ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। এবং হোটেল ব্যবসায়ীরা তাঁদের মূল্য দ্বিগুণ করে দিয়েছে। সেভাবেই শহরের সব হোটেলে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বুকিং রয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের দিন বদল হলে টিকিটের পাশাপাশি হোটেল বুকিং, ফ্লাইট, ট্রেন বুকিং সব বাতিল করতে হবে ভক্তদের। এই পরিস্থিতিতে কীভাবে পুরো বিষয়টি সামলানো হবে তা নিয়েই চলছে বিসিসিআই-এর অন্দরে জল্পনা।

প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সংস্থাগুলিকে ২৭ জুলাই নয়াদিল্লিতে একটি মিটিংয়ে অংশ নিতে বলেছেন। বৈঠকের সময়, বোর্ড অন্যান্য বোর্ডের সঙ্গে পরিবর্তীত পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে। কখন কোথায় ভারত-পাক ম্যাচ হবে, মনে করা হচ্ছে সেি মিটিংয়েই তা নিশ্চিত করে ফেলবে আয়োজক বোর্ড।

“আমি মনে করি সংশ্লিষ্ট সকলের স্বার্থে কিছু বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে এমন যেকোন বিষয়ের উপর ভিত্তি করেই এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী, আপনাকে এতদ্বারা বিশ্বকাপ হোস্টিং অ্যাসোসিয়েশনগুলির সভায় যোগদানের জন্য অনুরোধ করা হচ্ছে,” চিঠিটতে এমনটাই লেখা হয়েছে বলে জানা গিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *