Cart Total Items (0)

Cart

All Sports India
মিক্স টিম ইউনাইটেড কাপ ২০২৪

অলস্পোর্ট ডেস্ক: সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের বাবা , সেরাজান জোকোভিচ বলেছেন, তিনি আশা করেন যে তাঁর ছেলে ২০২৪ মরসুম শেষ হওয়ার পরে খেলা থেকে অবসর নেবেন এবং তার জীবনের পরবর্তী অধ্যায় উপভোগ করার জন্য সময় দেবেন। ৩৬ বছর বয়সী এই তারকা, পুরুষদের মধ্যে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড (২৩), সম্প্রতি উইম্বলডনের ফাইনালে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ কাছে হেরেছেন। সার্ব, যিনি পরের বছর মে মাসে ৩৭ বছরে পা দেবেন। রেকর্ড ২৪তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে ছিলেন তি‌নি, যা শেষবেলায় হাতছাড়া হয়ে যায়।

“ওকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল ইতিমধ্যে সাত-আট বছর আগে সেগুলি পূরণ করে ফেলেছে। বাকিটা আশ্চর্যজনক বোনাস,” ‘নোভাক জকোভিচ – আনটোল্ড স্টোরিজ’ শিরোনামের এক তথ্যচিত্রে বলেন তিনি।

“নোভাকের জন্য ধীরে ধীরে তবে নিশ্চিতভাবে… এটি শেষ নয়, তবে আগামী দেড় বছরে বলা যাক… একজন বাবা হিসাবে আমার ইচ্ছা – তার এই কঠিন লড়াই থেকে তার অব্যহতি নেওয়া দরকার। এটি শারীরিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং এবং খুব চাহিদাপূর্ণ – তার সঙ্গে এত বছর ধরে সম্পূর্ণভাবে নিবেদিত হওয়া যার ফলে জীবনের অন্যান্য জিনিসগুলির জন্য খুব বেশি সময় পায়নি,” তিনি যোগ করেছেন।

শ্রীজান মনে করেন টেনিস খেলাই তার কেরিয়ারের একমাত্র নয়, এবং এখন সময় এসেছে নতুন প্রজন্মের মঞ্চ দখল করার।

“টেনিস তার জীবনের একটা অংশ মাত্র, তার পুরো জীবন নয়, আমি আশা করি যে তার কেরিয়ার শেষ হওয়ার পরেও সে যা করবে তার জন্য স্বীকৃত হবে, সে টেনিস জগত ছেড়ে চলে যাওয়ার পরে, যা আমি আশা করি এটি পরের বছর ঘটবে,” জকোভিচ সিনিয়র যোগ করেন।

তার মা দিজানা অবশ্য বলেছেন যে নোভাক আরও এক বা দুই বছর খেলবেন, তবে দিনের শেষে, তার পরে চালিয়ে যাওয়া না যাওয়াটা তাঁর পছন্দ হবে।

“এটা সব তার উপর নির্ভর করবে। আমি যতদূর বুঝি, সে এখনই অবসর নিতে পারে – সে সবকিছু জিতেছে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *