জেমস অ্যান্ডারসন
অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন নিশ্চিত করেছেন যে রবিবার ৪১ বছর বয়সে পা দিলেও তিনি এখনই অবসরের কথা ভাবছেন না। তিনি বলেন, “আরও অনেক কিছু দেওয়ার আছে”। ৬৯০ টেস্ট শিকার-সহ ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি অ্যাসেজ সিরিজে কিছুটা হলেও অফফর্মে রয়েছেন। ওভালে পঞ্চম টেস্টে আরও একটি ইনিংস বাকি থাকতে চারটি ম্যাচে তিনি এখনও পর্যন্ত মাত্র পাঁচ উইকেট নিয়েছেন।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে অ্যান্ডারসন বলেন, “একজন বোলার হিসেবে আপনার ৩০-এর কোটায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সবাই জানতে চায় যে আপনার মধ্য আর কত সময় বাকি আছে।”
“তবে গত তিন বা চার বছরে আমি আগের মতোই বোলিং করেছি। আমার মনে হচ্ছে আমি অনেক নিয়ন্ত্রণে রয়েছি, আমার শরীর ভাল জায়গায় রয়েছে, আমার দক্ষতা আগের মতোই ভাল। অবসরের ক্ষেত্রে আমি তাড়াহুড়ো করে যে কোনও সময় যেতে চাই না। আমি মনে করি আমার আরও অনেক কিছু দেওয়ার আছে,” বলেন তিনি।
অ্যান্ডারসন শুক্রবার মিচেল মার্শের উইকেটটি তুলে নেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৯৫ রানে অলআউট হয়ে যায় প্রথম ইনিংসে মাত্র ১২ রানের লিড রয়েছে। হেডিংলেতে জয় মিস করায় ইংল্যান্ড সিরিজে ২-১-এ পিছিয়ে পড়েছে। ২০১৫ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ে অ্যান্ডারসন ভূমিকা রাখতে পারেননি।
এই প্রত্যাবর্তনের পর অ্যান্ডারসন বলেন, ‘‘আমার মনে হয় না আমি খারাপ বোলিং করছি বা গতি হারাচ্ছি বা আমি আউট হয়ে যাচ্ছি। আমি এখনও মনে করি আমি এই দলকে অনেক কিছু দিতে পারি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
