Cart Total Items (0)

Cart

All Sports
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় ফুটবল দল পাঠানো নিয়ে টানাপড়ের যেন কিছুতেই শেষ হচ্ছে না। প্রাথমিকভাবে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের নিয়মের জালে ফেঁসে এশিয়ান গেমস থেকে প্রায় ছিটকেই গিয়েছিল ভারতীয় ফুটবল। এর পর ইগর স্টিমাচ থেকে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে শেষ পর্যন্ত বরফ গলে। এবং ভারতীয় ফুটবল মহিলা ও পুরুষ দলকে এশিয়ান গেমসে পাঠানোর ছাড়পত্র দেয় কেন্দ্রিয় ক্রীড়ামন্ত্রক।

এবার আবার অন্য সমস্যার মুখে ভারতীয় পুরুষ ফুটবল দল। ফেডারেশনের সিদ্ধান্ত ছিল এশিয়ান গেমসের নিয়ম মেনে অনূর্ধ্ব-২৩ দলে তিন জন সিনিয়র ফুটবলারকে পাঠানো হবে। সেই তালিকায় ছিলেন সুনীল ছেত্রী, গুরু্প্রীত সিং সান্ধু ও সন্দেশ ঝিঙ্গান। কিন্তু এদিন যে ২২ জনের সম্ভাব্য দল প্রকাশ করা হয়েছে তাতে নাম নেই এই তিন সিনিয়র ফুটবলারের।

শুরুতে ফেডারেশনের তরফেই জানানো হয়েছিল এই তিন সিনিয়র ফুটবলারকে রেখেই সাজানো হবে এশিয়ান গেমসের দল। এক ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ফেডারেশন যে সম্ভাব্য দলের তালিকা তৈরি করেছে তাতে নেই সুনীলরা। মনে করা হচ্ছে ভারতীয় ফুটবল দলের সেরা তিন তারকাকে ছাড়াই তৈরি হতে চলেছে এশিয়ান গেমসের দল।

২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছেজ় হ্যাংঝৌতে। তার আগে বার বার সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় ফুটবল দলকে। আর যেখানে ফুটে উঠছে ফেডারেশনের অপেশাদারিত্ব। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে সুনীলরা যাবেন কিনা সেটা নিশ্চিত না থাকায় তাঁদের বাদ দিয়েই নাম পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে তাঁরা নাকি খেলার সিদ্ধান্ত নেন। সে কারণে আবার এই তিন ফুটবলারের খেলা্র অনুমতি চেয়ে আবারও অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সে কারণে এখনও সুনীলদের এশিয়ান গেমসে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *