তারকা খেলোয়াড় নিকোলাস পোরান
অলস্পোর্ট ডেস্ক: রবিবার হয়ে গেল এমএলসি-র ফাইনাল। যুক্তরাষ্ট্রে এ বছর শুরু হল টি২০ ক্রিকেটের আর এক লিগ, এমএলসি বা মেজর ক্রিকেট লিগ। উদ্বোধনী মরসুমে এই লিগে অংশগ্রহণ করেছে মোট ছয়টি দল। প্রথম মরসুমে সিয়াটেল অরকাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউইয়র্ক। ৫৫বলে ১৩৭ রান করে দলকে ফাইনাল জেতান নিকোলাস পুরান। তাঁর এই দুরন্ত ইনিংস মন জিতে নেয় ক্রিকেটপ্রেমীদের।
এই লিগের ফাইনালে মুখোমুখি হয় এমআই নিউইয়র্ক এবং সিয়াটেল অরকাস। এমআই খেলা বজায় রেখে নিজেদের সংগ্রহে আর একটা ট্রফি যুক্ত করল। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে অরকাস। তাঁরা ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৩ রান করে। তাঁর মধ্যে কুইন্টন ডি কক করেন ৮৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এম আই নিউইয়র্ক। তাঁদের অধিনায়ক নিকোলাস পুরান একাই ৫৫ বলে ১৩৭ রান করে পুরো খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এম আই নিউইয়র্ক সাত উইকেটে জিতে যায় এদিনের ম্যাচ।
পুরানের ১৩টা ছয় এবং ১০টা বাউন্ডারি মোড় ঘুরিয়ে দেয় খেলার। এই ম্যাচের সবচেয়ে স্মরণীয় ঘটনা ১৬ ওভারে মাত্র ২৪ রানে উইকেটকিপার হারমিত সিং আউট হয়ে যান। এই ওভারেই একটা বাউন্ডারি এবং অসাধারণ ছয়-র হ্যাট্রিক হয়।
এম আই স্কিপার মোট ৩৮৮ রান করে এমএলসি ২০২৩-র মোট সর্বোচ্চ রানের অধিকারি হন। তাঁর অপরাজিত ১৩৭ রান এই টুর্নামেন্টে একদিনে সর্বাধিক রান।
উল্লেখযোগ্যভাবে ফাইনাল ম্যাচে শূন্য রানে এক উইকেট পরে যায় এমআই -এর। তারপর দলের অধিনায়ক ব্যাট করতে নেমে ম্যাচটা নিজের হাতে নিয়ে আসেন এবং অপরাজিত থেকে দলকে জেতান।
এই ম্যাচে সিয়াটেল অরকাসের, ডি কক ছাড়া কোনও ব্যাটসম্যান ৩০এর বেশি রান করতে পারেননি। এম আই -এর বোলিং জুটি ট্রেন্ট বোল্ট এবং রাশিদ খান বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ভেঙে দেন। তাঁর তিন উইকেট নেন। এছাড়াও স্টিভেন ট্যেলার এবং ডেভিড উইসি একটা করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে এম আই -এর স্টিভেন টেলর এবং শায়ান জাহাঙ্গীর যথাক্রমে শূন্য ও দশ রানে আউট হয়ে যান। এরপর পোরান অসাধারণ নক ম্যাচ খেলেন। এছাড়াও ডিয়াল্ড ব্রেভিস এবং টিম ডেভিড ২০ এবং ১০ রান করেন।
সিয়াটেল অরকাসের ইমাদ ওয়াসিম এবং ওয়ানে পারনেল একটা করে উইকেট নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
