Cart Total Items (0)

Cart

All Sports
আরসিবি দলের প্রধান কোচ হিসাবে নিয়েোগ এন্ডি ফ্লাওয়ারকে

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা করে দিল আরসিবি। আগামী মরসুম থেকেই দলের দায়িত্ব নিতে চলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি মনে করেন দলের খেলায় তিনি পরিবর্তন আনবেন। মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারের সঙ্গে দলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। তা যে আর পুনর্নবিকরণ হবে না তা নতুন কোচের নাম ঘোষণাতেই পরিস্কার হয়ে গেল। কিন্তু আরসিবি দলের কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন এবছর তাঁদের দু’জনের পরিবর্তে প্রধান কোচ হিসাবে নেওয়া হবে এন্ডি ফ্লাওয়ারকে।

খাতায় কলমে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে আরসিবি দলের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট রাজেশ মেনন লন্ডনে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে দেখা করেন। ফ্লাওয়ার জানিয়েছেন ২০২৪-এ তিনি আরসিবি দলকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চান।

তিনি বলেন, ‘‘আমার খুবই গর্ব হচ্ছে আরসিবিতে যোগ দিতে পেরে। আরসিবি দলের দু’জন কোচ মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারকে আমি শ্রদ্ধা করি। আরসিবি দলকে শিখরে নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় তা আমি করব।’’

অ্যান্ডি ফ্লাওয়ার শেষ দুই মরসুমে লখনউ সুপার জায়ান্টের কোচ ছিলেন। এছাড়াও তিনি পঞ্জাব কিংসকেও নেতৃত্ব দিয়েছিলেন।

প্রাক্তন জিম্বাবয়ের ব্যাটার জানিয়েছেন তিনি আরসিবি দলের কোচ হিসাবে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছেন। বিশেষত আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসির সঙ্গে কাজ করতে পারবেন, তাই জন্য তিনি অত্যন্ত খুশি।

তিনি বলেন, ‘‘আমি খুবই আনন্দিত ফাফ ডুপ্লেসির সঙ্গে একসঙ্গে কাজ করতে পারব। আগে আমরা একসঙ্গে অনেক খেলেছি। আমি খুবই আনন্দিত ফাফ ডুপ্লেসির সঙ্গে একসঙ্গে কাজ করতে পারব। আগে আমরা একসঙ্গে অনেক খেলেছি। আমাদের বন্ধুত্ব আরও অনেক গভীর হবে।’’

তিনি আরও বলেন, ‘‘আরসিবি দলে অনেক বিখ্যাত ক্রিকেটার রয়েছে। তাঁদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তা সত্যিই অসাধারণ। এর সঙ্গে কোচ হিসাবে আমার অনেক বড় দায়িত্ব থাকবে। আরসিবি দলের হয়ে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।’’

ফ্লাওয়ারকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করার পর প্রথমেশ মিশ্র বলেছেন, ‘‘শেষ চারটি মরসুমে মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারের কাজের জন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের কাজের দক্ষতা এবং পেশাদারিত্ব আরসিবি দলকে অনেক সাহায্য করেছে।’’

আরসিবির এই দুই কোচ দলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আরসিবি দলের সঙ্গে তাঁদের অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে।

মহিলা প্রিমিয়ার লিগে তাদের দলের কোচ সম্পর্কে আরসিবি এখনও কোনও ঘোষণা করেনি। বেন সয়ের এখন দলের প্রধান কোচ, এবং তাঁর সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *