অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের অন্যতম ব্যাটার বিরাট কোহলি-কে এবছর খেলতে কম দেখা গিয়েছে। তবে তাতে যে তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি, সেটা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। এই মুহূর্তে ইনস্টা-তে তাঁর ২৫৬ মিলিয়ন ফলোয়াড় এবং এখান থেকে সর্বাধিক উপার্জনকারী ভারতীয় তিনি। যা অনেক বিখ্যাত তারকাদের থেকে অনেক বেশি।
জাতীয় দলে কিছু পরিবর্তনের কারণে আপাতত দল থেকে দূরে রয়েছেন বিরাট। কিন্তু তাঁর ভক্তরা তাঁকে নিয়মিত দেখতে পান সোশ্যাল মিডিয়াতে। প্রায় প্রতিদিন তিনি ভিডিও ব্লগিং এবং ছবি দেন ইনস্টাগ্রামে। অন্যান্য তারকাদের থেকে স্পনসর ভিডিও করতে তিনি চার্জও নেন অনেকটাই বেশি। একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৩-এর একটি একক স্পনসর ভিডিও করতে তিনি ১৪ কোটি টাকা নিয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তারপর রয়েছেন তাঁর চির প্রতিদ্বন্দ্বী লিও মেসি।
রোনাল্ডো একটি স্পনসর ভিডিও করতে নেন ৩.২৩ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬.৭৫ কোটি টাকা। অন্যদিকে মেসি নেন ২.৫৬ মিলিয়ন ডলার যা প্রায় ২১.৭৫ কোটি টাকা।
বিরাট কোহলি একমাত্র ভারতীয় যিনি সেরা ২০ জনের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। রিপোর্ট অনুসারে প্রতি পোস্টের জন্য তিনি ১.৩৮ মিলিয়ন ডলার নেন। যা ভারতীয় টাকায় প্রায় ১১.৪৫ কোটি টাকা।
হপার এইচ কিউ-এর সহ প্রতিষ্ঠাতা মাইক বান্দার, ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী তারকাদের উপার্জন কিভাবে বাড়ছে তা দেখে বেশ অবাক হয়েছেন। এছাড়াও মাঠের বাইরে সোশ্যাল প্লাটফর্মে খেলোয়াড়দের প্রভাব কিভাবে প্রসারিত হচ্ছে তাও তুলে ধরেন তিনি।
‘‘এটা আমার কাছে এখনও আশ্চর্যের যে কিভাবে প্রতি বছর এই প্লাটফর্মে আয় বাড়ছে। তবে এটা স্পষ্ট যে ঐতিহ্যবাহী তারকারা এখনও অনেক বেশি ক্ষমতা রাখেন নতুন সোশ্যাল মিডিয়া তারকাদের থেকে। রোনাল্ড, মেসির আধিপত্য বিস্তার শুধুমাত্র মাঠেই নয়, ডিজিটাল ক্ষেত্রেও তাঁরা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করেন। যা সাধারণ মানুষকে ধরে রাখে,’’ বলেন বান্দার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
